1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে জাতীয় ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের নিয়ে ওরিয়েন্টেশন । - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় নানা আয়োজনে জন্মাষ্টমী পালন কোম্পানীগঞ্জে শহীদ আমান উল্যাহ ফারুকের ৫৫তম শাহাদাত বার্ষিকীতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া  কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়র ডা. শাহাদাত হোসেনের ৫ সেপ্টেম্বর লংমার্চ: সোনারগাঁয়ে চার স্পট পরিদর্শন প্রস্তুতি প্রায় সম্পন্ন ফেনীতে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩ ইরান যুদ্ধ দীর্ঘায়িত করছেন ট্রাম্প, চলছে ২০২৭ সালের প্রস্তুতি বাড়বে বাংলাদেশ-মালয়েশিয়া ফ্লাইট, সহজ হবে ভিসা মাগুরায় ১৮ জেলার ৭২ খেলোয়াড় নিয়ে টেনিস লাভার্স অ্যাসোসিয়েশনের টুর্নামেন্ট শুরু  কর্ণফুলীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, মোবাইল কোর্টে বেকারি সিলগালা অস্ট্রেলিয়ার মাটিতে জয় বাংলাদেশের ক্রিকেটের জন্য ‘হিউজ অ্যাচিভমেন্ট’: আশরাফুল

ঠাকুরগাঁওয়ে জাতীয় ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের নিয়ে ওরিয়েন্টেশন ।

মোঃ মজিবর রহমান শেখ,,
  • আপডেট টাইম : শনিবার, ১১ জুন, ২০২২
  • ২৯৫ বার

ঠাকুরগাঁও জেলায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়। ১১ জুন শনিবার সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে ও জাতীয় পুষ্টিসেবা ও জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য দেন সিভিল সার্জনের প্রতিনিধি শিশু কনসালটেন্ট ডা: সাজ্জাদুর হায়দার শাহিন, প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, হেলথ এডুকেশন অফিসার আব্দুল হান্নান, ঠাকুরগাঁও জেলা পাবলিক হেলথ নার্স শাহিনা আক্তার, সাপ্তাহিক সংগ্রামী বাংলার সম্পাদক প্রবীন সাংবাদিক আব্দুল লতিফ , সিনিয়র সাংবাদিক শাহীন ফেরদৌস, সাংবাদিক মজিবর রহমান শেখ প্রমুখ।

কর্মশালায় জানানো হয় আগামী ১৫-১৯ জুন ৪ দিন ঠাকুরগাঁও জেলায় মোট ২ লাখ ১৩ হাজার ৭৮৯ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬-১১ মাস বয়সী ২২ হাজার ৯৭৩ জন ও ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশু ১ লাখ ৯০ হাজার ৮১৬ জন। উল্লেখিত ৪ দিন ঠাকুরগাঁও জেলায় মোট ১ হাজার ৩৮৭টি টিকাদান কেন্দ্রে, মাঠ পর্যায়ের ৬০৯ জন কর্মী ও প্রশিক্ষণপ্রাপ্ত ২ হাজার ৭৭৪ জন স্বেচ্ছাসেবীর মাধ্যমে এ ক্যাপসুল খাওয়ানো হবে। জেলা পর্যায়ের ১০ জন সুপারভাইজার বিষয়টি তদারকি করবেন বলে জানানো হয় কর্মশালায়। কর্মশালায় স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কর্মকর্তা ও জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net