ঢাকা   ১২:৫০:০২ পিএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র জনগণকে সঙ্গে নিয়ে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করবে বিএনপি: মীর সরফত আলী সপু

ঠাকুরগাঁওয়ে দিনমজুর বাবার সন্তান নাহিদের টাকার অভাবে অপারেশন হচ্ছেনা ।

মোঃ মজিবর রহমান শেখ,,
  • আপডেট টাইম : রবিবার, ১৯ জুন, ২০২২
  • ৩২৬ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

শিশুটির জন্মই হয়েছে হার্টের ছিদ্র নিয়ে। বিষয়টি ধরা পড়ার পর দিনমজুর বাবা সন্তানের চিকিৎসা করাতে গিয়ে নিঃস্ব হয়েছেন। তবু সন্তানকে সুস্থ্য করে তুলতে পারেননি। তার অবস্থা ক্রমশঃ খারাপের দিকেই যাচ্ছে। এখনই অপারেশন করতে না পারলে খারাপ কিছু ঘটে যেতে পারে বলে জানিয়েছেন চিকিৎসক।

ছেলেটির নাম নাহিদ হাসান, বয়স ৮ বছর। বাড়ি ঠাকুরগাঁও সদর উপজেলার হরিনারায়ণপুর কাজিপাড়া গ্রামে। লেখাপড়া করছে মুন্সিরহাট মাদ্রাসায়। ওর বাবা মো. ফারুক পেশায় দিনমজুর। নাহিদ জন্মের পরই ঘন ঘন অসুস্থ হতে থাকে। চিকিৎসকের কাছে নিয়ে গেলে ধরা পড়ে ছেলেটির “হার্টে ছিদ্র রয়েছে”। ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর হয়ে শেষ পর্যন্ত ঢাকায় চিকিৎসা করাতে শুরু করেন তিনি।
গত ৭ বছর ধরে নাহিদের চিকিৎসার জন্য এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছুঁটে বেড়িয়েছেন নাহিদের বাবা। সব জায়গা থেকেই বলা হয়েছে অপারেশন করলে হয়তো সুস্থ হয়ে উঠতে পারে ছেলেটি। এভাবে চিকিৎসা করাতে গিয়ে দিনমজুর ফারুকের সঞ্চিত সব অর্থ শেষ হয়ে যায়। বাধ্য হয়ে ফারুক সন্তানকে নিয়ে বাড়িতে ফিরে আসে। কিছুদিন উপার্জন করার পর আবার নাহিদের চিকিৎসা শুরু হয়। এভাবে বিরতি দিয়ে চিকিৎসা করানোর ফলে কার্যত নাহিদের কোন উপকার হচ্ছিলনা।

সম্প্রতি নাহিদ আবার অসুস্থ হয়ে পড়ে। ওর শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় আবার চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক বলেন দ্রæত অপারেশন করে ছিদ্র বন্ধ করতে না পারলে “খারাপ কিছু একটা ঘটে যেতে পারে”। একথা শোনার পর মানসিকভাবে ভেঙ্গে পড়েছেন নাহিদের বাবা-মা। তিনি সমাজের বিত্তবানদের প্রতি আকুতি জানিয়েছেন তার ছেলের চিকিৎসায় সহায়তা করার জন্য। নাহিদের বাবা ফারুকের সাথে ০১৭২৭-০৩৫২১৭ নাম্বারে যোগাযোগ করা যাবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি