ঢাকা   ০৪:৫১:২৮ এএম, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ

ঠাকুরগাঁওয়ে পিডিবির সম্পদ ও জিনিসপত্র হরিলুট !

মোঃ মজিবর রহমান শেখ,,
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২
  • ৩২২ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নিজস্ব সম্পত্তি দেখভাল আর তদারকির অভাবে হরিলুট চলছে। স্থানীয়রা যে যেভাবে পারছে সেভাবেই এ লুটে অংশ নিচ্ছে। স্থাপনার ইট খুলে বিক্রি করা হচ্ছে। পাশাপাশি কাঁটাতারের বেড়া, দরজা , জানালা, বৈদ্যুতিক তারও নিয়ে যাচ্ছে এরা। যারা এসব করছে অথবা ওদের কাছে যারা এসব মালামাল কিনে নিচ্ছে তারাও বিস্মিত কোন রকম বাধা না পেয়ে। ঠাকুরগাঁও রোড এলাকার রেল স্টেশনের পশ্চিম পাশে কিছুদিন আগেও দুটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র সচল ছিল। এর একটি হল বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নিজস্ব ১০.৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন ঠাকুরগাঁও ডিজেল পাওয়ার স্টেশন। অপরটি হল বেসরকারি মালিকানায় স্থাপিত পিকিং প্লান্ট আর জেড পাওয়ার লিঃ। ডিজেল পাওয়ার স্টেশনটি বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃক বন্ধ ঘোষিত হবার পর এর সকল যন্ত্রপাতি টেন্ডারের মাধ্যমে বিক্রি করে দেয়া হয়। অপরদিকে আর জেড পাওয়ার লিঃ তাদের নির্ধারিত মেয়াদ পূর্তির পর বন্ধ ঘোষিত হলে এর মালামালও কর্তৃপক্ষ সরিয়ে নেন। দুটি বিদ্যুৎ কেন্দ্রেরই লৌহজাত মালামাল সরিয়ে নেয়ার পর যে স্থাপনা ছিল তা অরক্ষিত হয়ে পড়ে।

এ সুযোগে স্থানীয় লোকজন (বিদ্যুৎ কেন্দ্রটির পাশে রেলওয়ের জমিতে বসবাসরত) লোকজন প্রকাশ্যেই সেসব স্থাপনা ভেঙ্গে বিক্রি করা শুরু করে। সীমানা প্রাচীর, কাঁটাতারের বেড়া, বৈদ্যুতিক তার, দরজা জানালা কোন কিছুই বাদ যায়নি তাদের হাত থেকে। প্রতি হাজার ইট ৫/৬ হাজার টাকায় প্রকাশ্যে বিক্রি হচ্ছে। এসব মালামাল নিজেদের দখলে নিতে বস্তির বাসিন্দারা প্রায়শই নিজেদের মধ্যে সংঘর্ষে লিপ্ত হচ্ছেন। প্রথমদিকে ভয়ে ভয়ে রাতের অন্ধকারে এমন লুটপাট চললেও কোনদিক থেকে বাধা না পেয়ে প্রকাশ্য দিবালোকেও মেতে ওঠে লুটপাটে। স্থানীয় কয়েকজন বাসিন্দার সাথে কথা বলে জানা যায়, বস্তির সবাই এ কাজ করে না, দু চারজন করে। তাদের সবাই চিনে জানে, পিডিবির লোকও তাদের নাম জানে কিন্তু কিছু বলে না। এ জন্যই তারা সাহস পেয়ে গেছে। ঠাকুরগাঁও বিদ্যুৎ বিভাগের (নেসকো লি:) নির্বাহী প্রকৌশলী মামুনুর রশিদ এর সাথে কথা বললে, তিনি বলেন, বেসরকারি বিদ্যুৎ উৎপাদনকারীরা চলে যাওয়ার পর তারা আনসারদেরও তুলে নেয়। তারা সেভাবে ঐ এলাকাটি বুঝে দেয়নি। কোন আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে কি না এমন প্রশ্ন করলে তিনি জানান, না- সেভাবে গুরুত্ব দেওয়া হয়নি। বিদ্যুৎ কেন্দ্র দুটি এখন নেই কিন্তু জমি এবং স্থাপনা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নিজস্ব সম্পত্তি । সেই সম্পত্তি দেখভাল এবং তদারকির অভাবে এমন লুটপাট হবে তা মেনে নিতে পারছেন না এলাকার সাধারণ মানুষ। তারা অবিলম্বে দোষিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি