1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তিতাসে শত বছরের পুরনো বাজার রক্ষার দাবীতে এলাকাবাসীর মানববন্ধন - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ফেনীতে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩ ইরান যুদ্ধ দীর্ঘায়িত করছেন ট্রাম্প, চলছে ২০২৭ সালের প্রস্তুতি বাড়বে বাংলাদেশ-মালয়েশিয়া ফ্লাইট, সহজ হবে ভিসা মাগুরায় ১৮ জেলার ৭২ খেলোয়াড় নিয়ে টেনিস লাভার্স অ্যাসোসিয়েশনের টুর্নামেন্ট শুরু  কর্ণফুলীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, মোবাইল কোর্টে বেকারি সিলগালা অস্ট্রেলিয়ার মাটিতে জয় বাংলাদেশের ক্রিকেটের জন্য ‘হিউজ অ্যাচিভমেন্ট’: আশরাফুল নোয়াখালীতে তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে বিশেষ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান রাষ্ট্রপতির আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে, অপরাধও কমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

তিতাসে শত বছরের পুরনো বাজার রক্ষার দাবীতে এলাকাবাসীর মানববন্ধন

মোঃ জুয়েল রানা, তিতাসঃ
  • আপডেট টাইম : শনিবার, ১৮ জুন, ২০২২
  • ৩৪৭ বার

কুমিল্লা তিতাস উপজেলার বলরামপুর গ্রামের ঐতিহ্যবাহী শতাধিক বছরের পুরনো নয়া বাজার রক্ষার দাবীতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে এলাকাবাসী ও ব্যবসায়ীরা।

শনিবার (১৮ জুন) সকালে এলাকাবাসীর উদ্যোগে বাজার প্রথমে মানববন্ধন পরে সংবাদ সম্মেলন করেন তারা।

উক্ত মানববন্ধন ও সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, বলরামপুর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক নাজমুল হাসান কিরন, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ আল-আমিন ভূইয়া, সমাজ সেবক আব্দুল হালিম ভূইয়া, সমাজ সেবক সাইফুল ইসলাম, মোঃ কবির হোসেন, সাবেক ইউপি সদস্য রাইজ উদ্দিন, পল্লী চিকিৎসক আলী আকবর, দোকানী নুর আলম, আবুল হোসেন মীর, শহীদুল ইসলাম, শাহনাজ পারভীন।

বক্তৃতারা বক্তব্যকালে বলেন, আমাদের বাব-দাদারা এই বাজারটি প্রায় দুই শত বছর পূর্বে প্রতিষ্ঠিত করেছে। বাজারটি সরকারি জায়গায় হলেও সি.এস, আর.এস ও বি.এস খতিয়ানে হাট লেখা আছে। বর্তমানে বাজারটিতে ৩০টি দোকান রয়েছে এবং আশপাশের ৭-৮ টি গ্রামের লোকজন এসে সকালে বাজার করে থাকে। দীর্ঘ অনেক বছর কষ্ট করার পর এখন বাজারটি উন্নয়নের দারপ্রান্তে পৌঁছার সময় হওয়া মাত্রই শুনা যাচ্ছে সরকার বাজারটি ভেঙ্গে ভূমিহীন ও গৃহহীনদের জন্য আশ্রয়ন প্রকল্প করা হবে।

এই ঐতিহ্যবাহী বাজারটি ভেঙ্গে আশ্রয়ন প্রকল্প করা হলে আমাদের চরম দুর্ভোগ পোহাতে হবে। কারন হাট বাজার করতে যেতে হবে কয়েক মাইল দুরে। তাই আমাদের একটি মাত্র দাবি, বাজারটি না ভেঙ্গে আশ্রয়ন প্রকল্প করার জন্য সরকারের উর্দ্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।

এছাড়াও তারা আরো বলেন, সরকার কাউকে বলে নাই এক জনকে ধ্বংস করে অন্যজনকে গড়ে দেওয়ার জন্য। যদি গৃহহীন ও ভূমিহীনদের জন্য আশ্রয়ন প্রকল্প করে, তাহলে বাজারের পাশে আরও অনেক খাসের জায়গা রয়েছে ওই খানে করুক আমাদের গ্রামবাসীর কোন আপত্তি থাকবে না।

এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার এটিএম মোর্শেদ বলেন, বাজারটি ভেঙ্গে নয়, বাজারটি রক্ষা করেইও ভূমিহীন ও গৃহহীনদের জন্য আশ্রয়ন প্রকল্প করা হবে। এখানে বাজারও থাকবে এবং আশ্রয়ণ প্রকল্পের ঘরও হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net