ঢাকা   ০৬:৪৫:৫৩ এএম, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ

দিনাজপুরে ডেমোক্রেসী ওয়াচ অপরাজিতা প্রকল্পের বিষয়ভিত্তিক বিশেষজ্ঞদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রফিকুল ইসলাম ফুলাল প্রতিনিধি দিনাজপুর :
  • আপডেট টাইম : বুধবার, ১৫ জুন, ২০২২
  • ৩৩০ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

৪টি উদ্দ্যেশ্যকে সামনে রেখে দিনাজপুরে ডেমোক্রেসী ওয়াচ অপরাজিতা প্রকল্পের দিনব্যাপী বিষয়ভিত্তিক বিশেষজ্ঞদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

১৫ জুন বুধবার সকালে দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে ডেমোক্রেসী ওয়াচ অপরাজিতা প্রকল্পের আয়োজনে বিষয়ভিত্তিক বিশেষজ্ঞদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা সদরের ১০টি ইউনিয়নের বিভিন্ন এলাকার নির্বাচিত নারী জনপ্রতিনিধি ও সাম্ভব্য নির্বাচিত নারী নেতৃবৃন্দের সম্মিলিত উপস্থিতিতে এই বিষয়ভিত্তিক বিশেষজ্ঞদের নিয়ে মতবিনিময় সভার শুভ উদ্ধোবন করেন দিনাজপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো: রফিকুজ্জামান। এসময় অনুষ্ঠানে সহায়ক হিসাবে নারীদের বিভিন্ন বিষয়ভিত্তিক বিষয়ের অভিজ্ঞতায় সহায়তা প্রদান করেন ডেমক্রেসি ওয়াচ’র ক্যাপাসিটি বিল্ডিং কো অর্ডিনেটর জুলিয়া আকতার চৌধুরী।

এছাড়াও অনুষ্ঠানে অন্যানের মাঝে আরো উপস্থিত ছিলেন,ব্লাস্টের জেলা সমন্বয়কারী সিরাজুম মুিনরা,সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: হোসেন মো: নাহিদ,একাডেমিক সুপার ভাইজার শ্রী নির্মল কুমার রায়, ডেমোক্রেসী ওয়াচ অপরাজিতা প্রকল্পের জেলা সমন্বয়কারী মো: কামরম্নজ্জামান,সদর উপজেলা সমন্বয়কারী মো: মুশফিকুর রহিম।

অনুষ্ঠানের উন্মুক্ত আলোচনায় বক্তারা মতবিনিময় সভার লÿ ও উদ্দেশ্য সর্ম্পকে বলেন, বিষয়ভিত্তিক বিশেষজ্ঞদের বিভিন্ন পর্যায়ের সরকার্রী/বেসরকারী কর্মকর্তা, রাজনৈতিক দল এবং অন্যান্য স্টেকহোল্ডারদের সাথে অপরাজিতা বা নির্বাচিত নারী জনপ্রতিনিধি ও সম্ভাব্য নারী প্রতিনিধিদের সংলাপের ফলে তাদের জ্ঞান ও সক্ষমতা বৃদ্ধি পাবে। এতে করে নারী নেতৃত্বের বিকাশ ঘটবে এবং সরকারী দফতর ও রাজনৈতিক দলের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সাথে অপরাজিতাদের যোগাযোগ ও কর্মদক্ষতার সুযোগ সৃষ্টিতে সহায়ক ভুমিকা রাখা সম্ভব হবে।

মতবিনিময় সভার ৪টি উদ্দেশ্য হলো বিষয়ভিত্তিক বিশেষজ্ঞদের সাথে মতবিনিময় সভার মাধ্যমে তাদেরকে ইউনিয়ন পরিষদে নির্বাচিত নারী প্রতিনিধিদের অবস্থা/অবস্থান সর্ম্পকে জানানো,স্থানীয় পর্যায়ে রাজনৈতিক দলে নারীর অংশগ্রহন এবং গনপ্রতিনিধিত্ব আদেশের অগ্রগতি সর্ম্পকে জানানো,ইউনিয়ন পরিষদে নারী প্রতিনিধিসকলের দৃষ্টি আর্কষন ও উপজেলা পর্যায়ে শিক্ষা,স্বাস্থ্য ও কৃষি সরকারী অফিসার এবং বিষয়ভিত্তিক বিশেজ্ঞদের সাথে অপরাজিতাদের সর্ম্পকের উন্নয়ন ঘটানো।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি