1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দিনাজপুরে বিজিবি‘র আওতাধীন বিভিন্ন সীমান্তে আটক ৩ কোটি ৩০ লক্ষ টাকা মূল্যের অবৈধ মাদকদ্রব্য ধ্বংস - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২২ জুন ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন মাগুরার শ্রীপুরে প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে পল্লী প্রাণি চিকিৎসকদের নিয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত  প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত  চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি

দিনাজপুরে বিজিবি‘র আওতাধীন বিভিন্ন সীমান্তে আটক ৩ কোটি ৩০ লক্ষ টাকা মূল্যের অবৈধ মাদকদ্রব্য ধ্বংস

রফিকুল ইসলাম ফুলাল প্রতিনিধি দিনাজপুর :
  • আপডেট টাইম : শুক্রবার, ৩ জুন, ২০২২
  • ২৯৭ বার

দিনাজপুর সেক্টরের আওতাধীন বিভিন্ন সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযানে আটককৃত প্রায় ৩ কোটি ৩০ লক্ষ টাকা মূল্যের অবৈধ মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।

২জুন বৃহস্পতিবার সকালে দিনাজপুর কুঠিবাড়ি বিজিবি সেক্টর হেড কোয়াটার প্রশিক্ষন মাঠ চত্বরে মাদক ধ্বংসকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। অবৈধ মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেন, সীমান্ত এলাকায় বিজিবি অতন্দ্র প্রহরী হিসেবে শুধু মাদকদ্রব্য নিয়ন্ত্রণ করছেন না,তারা সীমান্ত এলাকার সাধারন মানুষের জীবনমান উন্নয়নেও কাজ করে যাচ্ছেন।

এসময় তিনি আরো বলেন, সীমান্তের নিরাপত্তসহ বিজিবি‘র সদস্যরা আমাদের জাতীয় জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ন কাজে নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। মাদকদ্রব্য চোরাচালান শুধু দারিদ্রতার কারণেই হয়না এটা এখন ফ্যাশানে পরিনত হয়েছে।

এসময় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিজিবি রংপুর রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল এবিএম নওরোজ এহসান, দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মোঃ গোলাম মহিউদ্দিন খন্দকার, জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী। অনুষ্ঠানে দিনাজপুর সেক্টরের অধীন ৪২ ব্যাটালিয়ন ও ২৯ ব্যাটালিয়ন কর্তৃক সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযানে ২০১৯ সাল থেকে ২০২২ সালের এপ্রিল পর্যন্ত আটককৃত অবৈধ মাদকদ্রব্য ধ্বংস করা হয়। যার মুল্য ধরা হয়েছে ৩ কোটি ৩০ লক্ষ টাকা। ধ্বংশকৃত মাদক দ্রব্যের মধ্যে ভারতীয় ফেনসিডিল ভারতীয় মদ,বাংলা মদ,নেশাজাতীয় ইঞ্জেকশন ,ট্যাবলেট যৌন উত্তেজক সিরাপ, গাঁজা ইয়াবা ও হেরোইন রয়েছে।

এছাড়াও অনুষ্ঠানে দিনাজপুর জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের কর্মকর্তা স্থানীয় ব্যক্তিবর্গ বিজিবি সকল স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net