1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দীর্ঘ ২৮ মাস পর আওয়ামীলীগ নেতা সোহেল সিকদার তিতাসে আগমন বার্তায় কর্মী সমর্থকদের মাঝে উচ্ছ্বাস - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২১ জুন ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর”  নীলাভ্র ফাউন্ডেশনের উদ্যোগে ড. আলী হোসেন চৌধুরী শিক্ষাবৃত্তি প্রদান ভাঙ্গুড়ায় কৃষকের ধান সংগ্রহ শেষ, সরকারি মূল্য পাওয়ায় কৃষকের মুখে হাসি জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী রঙধনু’র কর্মশালা ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ফলাহার মাগুরায় ২৫ হাজার টাকার বিনিময়ে শিশু বিক্রি! পুলিশের হাতে উদ্ধার

দীর্ঘ ২৮ মাস পর আওয়ামীলীগ নেতা সোহেল সিকদার তিতাসে আগমন বার্তায় কর্মী সমর্থকদের মাঝে উচ্ছ্বাস

মোঃ জুয়েল রানা, তিতাস প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : বুধবার, ১৫ জুন, ২০২২
  • ৪২৯ বার

কুমিল্লার তিতাস উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শাহিনুল ইসলাম সোহেল সিকদার দীর্ঘ ২৮ মাস পর তিতাসে আগমনের বার্তায় পেয়ে তার কর্মী সমর্থকদের মাঝে উচ্ছাসের আমেজ বইছে।

ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সোহেল সিকদারের আগমন বার্তা তাহার কর্মী সমর্থকরা প্রচারও দিয়েছেন।
শাহিনুল ইসলাম সোহেল সিকদার তিতাসে আগমনের বিষয়টি নিশ্চিত করে বলেন, আপনারা অবগত আছেন আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান এবং আমি ২০১৯ সালে নৌকা প্রতীক নিয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করেছি, এবিষয়ে আর কিছু না বলি! তিনি আরও বলেন দীর্ঘ ৭ বছর পর আগামী ১৭ জুন তিতাস উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। সভায় যোগদান করার লক্ষ্যে আমি এলাকায় আসবো এবং আমি সাধারণ সম্পাদক প্রার্থী।

তিতাস উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শাহ আলম শান্তি বলেন, সোহেল সিকদার একজন মুক্তিযোদ্ধার সন্তান এবং আওয়ামীলীগের একজন নিবেদিত প্রাণ, তিনি ২০১৯ সালে নৌকা প্রতীক উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, যা সারা দেশবাসী অবগত আছেন। তিতাস উপজেলা আওয়ামীলীগ সুসংগঠিত করতে হলে এবং সোহেল সিকদারকে তিতাস উপজেলা আওয়ামীলীগের গুরুত্বপূর্ণ পদে আসিন করা হলে যুগোপযোগী সিদ্ধান্ত হবে বলে আমি মনে করি।

উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মির শওকত লিটন বলেন, দীর্ঘ ৭ বছর পর তিতাস উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হবে ১৭ জুন। উক্তি সভায় যোগদান করতে ২৮ মাস পর তিতাসে আসছেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শাহিনুল ইসলাম সোহেল সিকদার।
শুনে আমরা আনন্দিত, তবে তিতাস উপজেলা আওয়ামীলীগকে শক্তিশালী করতে হলে সোহেল সিকদারের কোনো বিকল্প নেই বলে আমি মনে করি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net