1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীগঞ্জে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২২ অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
অপ্রতীম হত্যার পর  কুমিল্লার ১৮ থানায় কিশোর গ্যাংবিরোধী একযোগে অভিযান, আটক ৬২৪ মাগুরার শ্রীপুরে আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত দেশের উন্নতির লক্ষ্যে বেশী বেশী শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে- মাগুরায় ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালায় শহীদুল ইসলাম কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ এখনই অবসরের কথা ভাবছেন না রোনালদো, লক্ষ্য ১ হাজার গোল নোয়াখালী জেলায় পরিদর্শনে আসেন চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি মোঃ নাজিমুল হক  মাগুরায় জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা আধুনিকায়নে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন 

নবীগঞ্জে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২২ অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ৩ জুন, ২০২২
  • ৫৩১ বার

নবীগঞ্জে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন-২০২২ উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টায় নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উক্ত সভা অনুষ্ঠিত হয়। সভায় নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ এর সভাপতিত্বে ও আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ফয়সাল আহমেদ এর পরিচালনায়, প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, বাবুল চন্দ্র দে, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি, রাহেলা খানম, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রাকিল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদ চৌধুরী, নবীগঞ্জ থানার এস,আই জাহাঙ্গীর আলম সহ হাসপাতালের স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ, মিডওয়াইফ, সিনিয়র নার্সবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত সভায়, পবিত্র কুরআন থেকে তেলায়ত করেন, আবুল ফয়েজ সৈয়দ তোয়াহা,(এম,টি ইপিআই) গীতা পাঠ করেন, স্বাস্থ্য সহকারী অঞ্জন বিজয় দায়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ জানান, আগামী ১২ জুন থেকে ১৫ জুন পর্যন্ত উক্ত ক্যাম্পেইন চলবে। তিনি, বিশ্বব্যাপী কোভিড-১৯ মহামারীর প্রেক্ষাপটে স্বাস্থ্যবিধি মেনে এবং কোভিড-১৯ এর সংক্রমণ প্রতিরোধের স্বার্থে ইপিআই কেন্দ্রসমূহে সামাজিক নিরাপত্তা বিষয়ক সতর্কতা মেনে ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের জন্য সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন। একই সাথে সঠিক নিয়মে শিশুদেরকে ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল খাওয়ানোর পাশাপাশি পুষ্টি বিষয়ক স্বাস্থ্য বার্তা সমূহের ব্যাপক প্রচারণার নির্দেশনা প্রদান করে ক্যাম্পেইন সফল করতে উপজেলার সর্বস্তরের জনসাধারণের সহযোগিতা কামনা করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net