1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নিজের লোকের ওপর হামলা করে প্রতিপক্ষের ওপর দোষ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
৫ সেপ্টেম্বর লংমার্চ: সোনারগাঁয়ে চার স্পট পরিদর্শন প্রস্তুতি প্রায় সম্পন্ন ফেনীতে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩ ইরান যুদ্ধ দীর্ঘায়িত করছেন ট্রাম্প, চলছে ২০২৭ সালের প্রস্তুতি বাড়বে বাংলাদেশ-মালয়েশিয়া ফ্লাইট, সহজ হবে ভিসা মাগুরায় ১৮ জেলার ৭২ খেলোয়াড় নিয়ে টেনিস লাভার্স অ্যাসোসিয়েশনের টুর্নামেন্ট শুরু  কর্ণফুলীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, মোবাইল কোর্টে বেকারি সিলগালা অস্ট্রেলিয়ার মাটিতে জয় বাংলাদেশের ক্রিকেটের জন্য ‘হিউজ অ্যাচিভমেন্ট’: আশরাফুল নোয়াখালীতে তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে বিশেষ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান রাষ্ট্রপতির

নিজের লোকের ওপর হামলা করে প্রতিপক্ষের ওপর দোষ

কুমিল্লা প্রতিনিধি।।
  • আপডেট টাইম : সোমবার, ১৩ জুন, ২০২২
  • ৩০৭ বার

কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আমিনুল ইকরামের বিরুদ্ধে নিজেদের মধ্যে হাতাহাতির ঘটনায় প্রতিপক্ষকে ফাঁসানোর অভিযোগ উঠেছে। রবিবার (১২ জুন) এ অভিযোগ করেন ৬ নম্বর ওয়ার্ডের অপর কাউন্সিলর প্রার্থী মোশাররফ হোসেন। নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, গত ১১ জুন রাতে আমার প্রতিপক্ষ কাউন্সিলর আমিনুল ইকরামের সমর্থকদের মাঝে মাদক নিয়ে ঝামেলা হয়। একপর্যায়ে এটি হাতাহাতিতে রূপ নেয়। এই সম্পর্কে আমার কোন কর্মী-সমর্থকরা জানতোই না। অথচ এ ঘটনায় নাকি আমার লোকজন ছিল এই অভিযোগ করে তারা আমার ভাই ও কয়েকজন সমর্থকের বিরুদ্ধে মামলা করেছে। এর প্রেক্ষিতে সাইফুল নামের আমার এক কর্মীকে পুলিশ থানায় নিয়ে গেছে। অথচ আমার কোন লোক তা জানতোই না। আমি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানিয়েছি।

তিনি জানান, আমার জনপ্রিয়তা দেখে আমার প্রতিপক্ষ ঈর্ষান্বিত হয়ে এসব কাজ করছে। তারা আমাকে হুমকি দিচ্ছে দেখে নেবে বলে। আমি নির্বাচন নিয়ে খুবই আতঙ্কে আছি।

এবিষয়ে জানতে কাউন্সিলর প্রার্থী আমিনুল ইকরামকে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সহিদুর রহমান বলেন, একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে বিস্তারিত বলা যাবে। আমি বাইরে ছিলাম। তাই গ্রেফতারের বিষয়ে আমি এখনও জানিনা। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net