ঢাকা   ০৪:২৮:৫৭ এএম, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ

পদন্নোতি পেয়েছেন লালমনিরহাটের পুলিশ সুপার আবিদা সুলতানা

লাভলু শেখ স্টাফ রিপোর্টার লালমনিরহাট থেকে।।
  • আপডেট টাইম : শনিবার, ৪ জুন, ২০২২
  • ৫৫৫ বার
  • ৬ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) হিসেবে পদোন্নতি পেয়েছেন লালমনিরহাটের পুলিশ সুপার আবিদা সুলতানা বিপিএম-সেবা, পিপিএম-সেবা।
বৃহস্পতিবার (২ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ থেকে এ বিষয়ে ৩টি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপন ৩টিতে সই করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাস।

অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদে পদোন্নতি পেয়ে জেলা পুলিশ লালমনিরহাট’র ফেসবুক পেজে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা প্রকাশ করেন লালমনিরহাটের পুলিশ সুপার আবিদা সুলতানা বিপিএম-সেবা, পিপিএম-সেবা।
লালমনিরহাটের পুলিশ সুপার আবিদা সুলতানা বিপিএম-সেবা, পিপিএম-সেবা ২২তম বিসিএসে পুলিশ বিভাগে যোগদান করেন।
তিনি বিপিএম-সেবা, পিপিএম-সেবা ২০০৩ সালের ১০ ডিসেম্বর বাংলাদেশ পুলিশে যোগদান করেন।
২০ ডিসেম্বর ২০১৯ তারিখে রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে আবিদা সুলতানাকে লালমনিরহাটের পুলিশ সুপার (এসপি) হিসেবে পদায়ন করা হয়।

২০২০ সালের ১৫ জানুয়ারি লালমনিরহাটের পুলিশ সুপার হিসেবে যোগদান করেন।
২০১৯ সালের পুলিশ সপ্তাহে প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করে দেশের ইতিহাসে দ্বিতীয়বারের মতো কোনো নারী কর্মকর্তা এ দায়িত্ব পালনের গৌরব অর্জন করেন আবিদা সুলতানা। কৃতিত্বপুর্ণ কাজের জন্য তিনি বিপিএম সেবা ও পিপিএম সেবা পদকেও ভূষিত হন।
পুলিশ সপ্তাহ প্যারেডে তিনি কন্টিনজেন্ট কমান্ডার হিসেবে ৪ বার এবং সেকেন্ড ইন কমান্ড হিসেবে ৪ বার দায়িত্ব পালন করেন।
তিনি পুলিশ সদর দফতরে সহকারী মহাপরিদর্শক (এআইজি) হিসেবে ইন্টার্নাল ডিসিপ্লিন অ্যান্ড প্রফেশনাল স্ট্যান্ডার্ড বিভাগে দায়িত্ব পালন করছিলেন। এছাড়া অতিরিক্ত দায়িত্ব হিসেবে বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

লালমনিরহাটের পুলিশ সুপার হিসেবে যোগদান করেই কিছু দিনের মধ্যেই আবিদা সুলতানা বিপিএম-সেবা, পিপিএম-সেবা নামটি লালমনিরহাট জেলার সর্বত্র ছড়িয়ে পরে, অসহায় আর্তপীড়িত সাধারণ মানুষদের হৃদয়ে, মাদক ব্যবসায়ী, অপরাধী ও সন্ত্রাসীদের বুকের কম্পন এবং পুলিশই জনগনের শেষ আশ্রয়স্থল এমন ভরসা ও আস্থার জায়গা তিনি তৈরি করে নিয়ে ছিলেন।
তিনি তার কর্মগুনে একদিকে লালমনিরহাট জেলাবাসীর কাছে মানবিক পুলিশ সুপার হয়ে উঠেছেন। তাছাড়া রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপারের পুরস্কার লাভ করেন।
উল্লেখ্য যে, পুলিশ সুপার হিসেবে যোগদানের পরই জেলাবাসীর কাছে ব্যাপক প্রশংসিত হন। লালমনিরহাট জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি করোনা মহামারিতে কর্মহীন মানুষের পাশে দাঁড়ান তিনি। সাধারণ মানুষের সাথে সর্বদা মিশে নিজের শুনাম অর্জন করে নিয়েছেন আবিদা সুলতানা বিপিএম-সেবা, পিপিএম-সেবা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি