1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পরিচয়হীন জন্ম।নেই বাবার মায়া ভরা মুখ। - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোট প্রেসক্লাবে প্রতিষ্ঠার ৩৭ বর্ষপূর্তি মিলনমেলায় সাংবাদিকদের ঐক্যের বার্তা গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স অ্যাওয়ার্ড-২৬ পাচ্ছেন ৬ বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান খাগড়াছড়ির গুইমারায় অস্ত্রের মুখে শ্রমিকদের জিম্মি করে মারধর গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা

পরিচয়হীন জন্ম।নেই বাবার মায়া ভরা মুখ।

নেহাল আহমেদ।রাজবাড়ী।
  • আপডেট টাইম : সোমবার, ২০ জুন, ২০২২
  • ২৮৬ বার

বারো চৌদ্দ বছরের একটি ছেলে রাতুল নাম।মায়াবী চেহারা।হাত পেতে ভিক্ষা চাইলো নাম বললো। বাবার নাম জিজ্ঞেস করতেই বলবো জানি না।নটি পাড়ায় থাকি।বুঝতে পারলাম।তাদের বাবার কোন চিহ্ন নেই।আসলেই কি বুঝতে পারলাম।এমন শত শত রাতুল, সালেহা শাবানার জন্ম পতিতা লয়ে যাদের কোন পিতৃ পরিচয় নেই। হাজারটা বায়না পূরণ করা আর অকারণ প্রশ্রয়ের কোন ছায়া নেআ । প্রত্যেকটি শিশুর প্রত্যাশা, তাদের বাবা যেন এমনই হয়। কিন্তু সমাজে এমনও শিশু আছে যারা বাবার স্নেহ, আদর-ভালোবাসা দূরের কথা, বাবার নাম বা পিতৃপরিচয়টুকু তাদের জানা নেই।

রবিবার বিশ্ব বাবা দিবস। সবাই বাবার ছবি দিচ্ছে।তাদের পরিচয় দেয়ার মতো কিছু নেই। বাবার স্নেহ-ভালোবাসা তো বটেই পিতৃপরিচয় থেকেও বঞ্চিত দেশের বৃহত্তম দৌলতদিয়া যৌনপল্লীতে জন্ম নেওয়া অনেক শিশু।রাজবাড়ী জেলার পতিতা পল্লি দেশের সবচেয়ে বড় পতিতা পল্লি।এখনকার এমনই এক শিশু চতুর্থ শ্রেণির ছাত্রী শাবানা। সে বাবার পরিচয় জানে না।

অন্যের বাবা যখন তাদের সন্তান কে বুকে টেনে নেয়।তখন বুকভরা আশা নিয়ে বাবার জন্য অপেক্ষা করে।স্বপ্নে দেখে হয়তো তাকেও কেহ টেনে নিবে বুকে। এভাবেই বাবার জন্য অপেক্ষায় দিন যৌনপল্লীর অনেক শিশু স্বপ্ন দেখে।গোয়ালন্দের দৌলতদিয়া যৌনপল্লী সংলগ্ন বেসরকারি উন্নয়ন সংস্থা পায়াক্ট বাংলাদেশ সহ বেশ কয়েকটি স্বেচ্ছা সেবী সংগঠন আছে। ,সেভ হোম আছে কোন কোন শিশুরা আশ্রয় নেয়।তাদের জন্য স্কুলে যাওয়ার খেলাধুলা ব্যবস্থা আছে।শুধু নেই বাবার মায়া ভরা মুখ। তাদের মায়েরা যৌন পেশায় থাকায় সন্তানদের সেভ হোমে রেখেছে।

বেসরকারি উন্নয়ন সংস্থার তালিকা মতে, দৌলতদিয়া দেশের বৃহত্তম যৌনপল্লীতে ১ হাজার ৩০০- এর বেশি পেশাদার যৌনকর্মী ছাড়াও ২ হাজার মানুষের বসবাস এখানে। তাদের সন্তান রয়েছে প্রায় ৭ শতাধিক। এখানকার যৌনকর্মীরা সন্তান জন্ম দিলেও বাবার নাম-ঠিকানা নেই অনেক শিশুর। ফলে পিতৃপরিচয় ছাড়াই বেড়ে উঠাছে। বাবার স্নেহ, ভালোবাসাহীন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net