ঢাকা   ১২:৪৮:০৩ পিএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র জনগণকে সঙ্গে নিয়ে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করবে বিএনপি: মীর সরফত আলী সপু

পুনাক কুষ্টিয়া’র উদ্যোগে মা ও শিশু পূর্ণবাসন কেন্দ্রে মৌসুমী ফল ও ঔষধ বিতরণ

ফয়সাল চৌধুরী।।
  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ জুন, ২০২২
  • ৩৯১ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

পুনাক কুষ্টিয়া’র উদ্যোগে মা ও শিশু পূর্ণ বাসন কেন্দ্রে মৌসুমী ফল ও ঔসধ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুন) বিকাল সাড়ে ৪ টায় পুলিশ নারী কল্যান সমিতি (পুনাক), কুষ্টিয়ার উদ্যোগে কুষ্টিয়া সদর থানাধীন সার্কিট হাউজের সামনে পূর্বমজমপুর এলাকায় উদয় সমাজ উন্নয়ন সংস্থার ‘মা ও শিশু পূনর্বাসন কেন্দ্রে’র বৃদ্ধ মা’দের মাঝে মৌসুমি ফল ও ঔষধ বৃদ্ধা মায়েদের হাতে তুলে দেন।

সে সময় মা ও শিশু পূর্ণ বাসন কেন্দ্রের বৃদ্ধ মায়েরা বলেন,’সেই কবে ফল খেয়েছি বাবা মনে পড়ে না’ কুষ্টিয়ার মানবিক পুলিশ সুপার খায়রুল আলমের সহধর্মিণী ও পুনাক কুষ্টিয়ার সভানেত্রী দিলরুবা আলম আজ শহরের মজমপুরে বৃদ্ধাশ্রমে হরেক রকম মৌসুমী ফলের ঝুঁড়ি নিয়ে পরম মমতায় নিজেই ছুটে যান তাদের মাঝে। বৃদ্ধা মায়েরা মৌসুমী সব ফল এক সাথে পেয়ে অবাক হন। এত ফল কখনও খাইনি। সেই কবে ফল খেয়েছি বাবা মনে পড়ে না। অভাবের সংসারে দুবেলা ভাত পেতাম না, সেখানে ফল খাবো কি করে?’

প্রধান অতিথি হিসেবে এ মহতি কার্যক্রমে অংশ গ্রহণ করেন পুনাক কুষ্টিয়ার সভানেত্রী ও কুষ্টিয়ার পুলিশ সুপার মোঃ খাইরুল আলমের সহধর্মিণী দিলরুবা আলম।

পরিবার থেকে বিতাড়িত অবহেলিত অসহায় মা’দের মাঝে কুষ্টিয়া পুনাক সভানেত্রী নিজেই মমতার সহায়তা হিসেবে মৌসুমি ফল নিয়ে হাজির হন এবং আপন ভেবে বৃদ্ধ মহিলাদের কাছে টেনে নিয়ে মানবতার হাত বাড়িয়ে দেন। পুনাক সভানেত্রী পূনর্বাসন কেন্দ্রের সকলের সাথে মতবিনিময়ের সময় এই পুনর্বাসন কেন্দ্রের সকল পরিবার থেকে বিচ্ছিন্ন মা ও শিশু পুনর্বাসন কেন্দ্রে বসবাসকারী গরীব, অসহায় ও দুস্থ মহিলাদের খাদ্যসামগ্রী, বাসস্থান ও চিকিৎসা সেবাসহ বিভিন্ন সমস্যার কথা জানতে পারেন এবং তাদের পাশে থেকে সেবা করার প্রত্যাশা ব্যক্ত করেন।

মোসুমী ফল ও ঔষধ বিতরণের সময় পুলিশ সুপার কুষ্টিয়ার সহধর্মিণী ও পুনাকের সভাপতি দিলরুবা আলমের সাথে আরো উপস্থিত ছিলেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সাংবাদিক নেত্রী বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের সহ-সভাপতি আফরোজা আক্তার ডিউ, খায়রুন নেসা, সাধারণ সম্পাদিকা ও কোষাধ্যক্ষ (সহধর্মিণী, সদ্য পদন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান), আনিতা আশরাফী দিবা, দপ্তর সম্পাদকা (সহধর্মিণী অতিরিক্ত পুলিশ সুপার, প্রশাসন ও অর্থ মোঃ রাজিবুল ইসলাম) ও পুনাক কুষ্টিয়ার অন্যান্য সদস্যবৃন্দ।

এ সময় কুষ্টিয়া পুনাক সভানেত্রী দিলরুবা আলম বলেন, আমদের যাদের সাহায্য করার সক্ষমতা আছে, সকলের উচিৎ বৃদ্ধা মায়েদের পাশে থেকে তাদের সেবা যত্ন করা এবং তাদের খোঁজ খবর রাখা। সকলেই যদি সাহায্যের হাত বাড়িয়ে এগিয়ে আসেন, তাহলে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে পুনর্বাসন কেন্দ্রে থাকা মা’রা আরো বেশী ভালো থাকবেন। এই মায়েরাই আমাদের পৃথিবীর আলোর মূখ দেখিয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি