ঢাকা   ১১:২৩:৫৭ এএম, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
জাপান সফর শেষে দেশে  ফিরেছেন প্রধানমন্ত্রী চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী কুমিল্লায় বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতির ৫৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত মাগুরার বিনোদপুরে ১০ম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল ও ইছালে সওয়াব অনুষ্ঠিত মাগুরায় হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ ও এসআই ইসমাইল কারাগারে খাদ্যের উন্নত মান ও স্বাদে আস্থার নাম ‘সাদিয়া’স কিচেন’ প্রদৃপ্ত প্রকল্পের, ৯০ জেলের মাঝে সুরক্ষা উপকরণ বিতরণ নাঙ্গলকোটের মক্রবপুরে বিএনপি’র দুই পক্ষের বিরোধ প্রকাশ্যে; যুবদলের মিছিলে হামলা,আহত-৯ এনসিপির শিল্প, বাণিজ্য, অর্থ ও পরিকল্পনা উপ-কমিটির সদস্য মনোনীত হলেন চৌদ্দগ্রামের কাজী ফখরুল ইসলাম আহ্ছানিয়া মিশনের উদ্যোগে রংধনু ইউসিএলসিতে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ–২০২৬ উদযাপন

মাগুরার শ্রীপুরে সন্ত্রাসী হামলায় সাংবাদিক মুজাহিদ শেখ গুরুতর আহত

মোঃ সাইফুল্লাহ ;
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২
  • ৩২৫ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মাগুরার শ্রীপুরে দিনদুপুরে সন্ত্রাসী হামলায় সাংবাদিক মুজাহিদ শেখ গুরুতর আহত হয়েছে। তিনি দৈনিক নবচেতনা পত্রিকার মাগুরার শ্রীপুর উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করেন।
২৯ জুন বুধবার বেলা পাঁচটার দিকে উপজেলার দ্বারিয়াপুর ইউনিয়নের চরমহেশপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে। আহত সাংবাদিককে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, কিছুদিন আগে হামলাকারীরা চরমহেশপুর গ্রামের নাসির মৃধার একটি চিনা হাঁস চুরি করে খাই। সে বিষয়ে তথ্য উপাত্ত সংগ্রহ করে সাংবাদিক মুজাহিদ। এক পর্যায়ে হাঁস চুরির বিষয়টি স্বীকারও করে হামলাকারীরা। বুধবার বিকেলে সাংবাদিক মুজাহিদ শেখ পেশাগত কাজে চরমহেশপুর মধ্যপাড়া জাকিরের চায়ের দোকানে বসে ছিলো। এ সময় আশরাফ শেখ, বিপ্লব শেখ, আসাদ মোল্যাসহ পাঁচ থেকে সাত জন তাঁর উপর অতর্কিত হামলা করে। ‘তুই বেশি বেড়ে গেছিস, হাঁস চুরি করে খেয়েছি তাতে তোর কি? বলে গালমন্দ করে। কিছু বুঝে ওঠার আগেই হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র দিয়ে মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এ সময় সাংবাদিকের চিৎকার-চেঁচামেচিতে স্থানীয় বাসিন্দারা এগিয়ে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে তাঁকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার নিশাত মনিষা বলেন, আহত সাংবাদিক মুজাহিদ শেখের অবস্থা এখন আশঙ্কামুক্ত। মাথার আঘাতটা বেশ মারাত্বক , বেশখানিকটা কেটে গেছে।

শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে খুব দ্রুত হামলাকারীদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।
সংবাদ পাওয়ার সাথে সাথে দ্বারিয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সবুর আহত সাংবাদিককে হাসপাতালে দেখতে যান এ সময় তিনি বলেন, ‘সাংবাদিক মুজাহিদ শেখের ওপর অতর্কিত হামলার ঘটনার তীব্র নিন্দা জানাই। এ বিষয়ে পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলেছি। তদন্ত সাপেক্ষে ঘটনার যথাযথ বিচার দাবি জানাচ্ছি।

এদিকে ঘটনার পরপরই শ্রীপুর উপজেলায় কর্মরত সাংবাদিকেরা মুজাহিদ শেখকে দেখতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। এ ঘটনার বিচার, সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান তাঁরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি