ঢাকা   ১১:১৭:৫০ পিএম, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী কুমিল্লায় বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতির ৫৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত মাগুরার বিনোদপুরে ১০ম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল ও ইছালে সওয়াব অনুষ্ঠিত মাগুরায় হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ ও এসআই ইসমাইল কারাগারে খাদ্যের উন্নত মান ও স্বাদে আস্থার নাম ‘সাদিয়া’স কিচেন’ প্রদৃপ্ত প্রকল্পের, ৯০ জেলের মাঝে সুরক্ষা উপকরণ বিতরণ নাঙ্গলকোটের মক্রবপুরে বিএনপি’র দুই পক্ষের বিরোধ প্রকাশ্যে; যুবদলের মিছিলে হামলা,আহত-৯ এনসিপির শিল্প, বাণিজ্য, অর্থ ও পরিকল্পনা উপ-কমিটির সদস্য মনোনীত হলেন চৌদ্দগ্রামের কাজী ফখরুল ইসলাম আহ্ছানিয়া মিশনের উদ্যোগে রংধনু ইউসিএলসিতে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ–২০২৬ উদযাপন মাগুরার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মীরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত, আহত-১

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ১৮ জুন, ২০২২
  • ২৭৮ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মীরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন। এসময়ে গুরুত্বর আহত হয়েছে এক জন।
শনিবার (১৮ জুন) দুপুর ২টায় উপজেলার বারইয়ারহাট পৌরসভার মাছবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবকের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। আহত ব্যাক্তি হচ্ছে উপজেলার বারইয়ারহাট পৌরসভার মো. মেশকাতের ছেলে মো. আল মিনহাজ (১১)। তাকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

চট্টগ্রাম রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) খোরশেদ আলম বলেন, শনিবার দুপুর ১টার দিকে বারইয়ারহাট পৌরসভার মাছ বাজার এলাকায় অজ্ঞাত এক যুবক রেললাইনের ওপর দিয়ে হেঁটে যাচ্ছিল। এ সময় দুই লাইনে চট্টগ্রামগামী সোনার বাংলা এবং ঢাকাগামী কর্ণফুলী এক্সপ্রেস একসঙ্গে অতিক্রম করার সময় ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে মারা যায় ওই যুবক। এই ঘটনায় আরও এক গুরুতর আহত হয়েছে।
খবর পেয়ে নিহত যুবকের লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি