ঢাকা   ০৬:৪২:৩৬ এএম, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ

রাজাকারদের স্বীকৃতি দিচ্ছে আ’লীগ, এমন মন্তব্যে ভাইরাল আ’লীগ নেতা- কালাম

মো. শাহজালাল, সোনারগাঁ (নারায়ণগঞ্জ):
  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ জুন, ২০২২
  • ৩২১ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

আওয়ামীলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে সোনারগাঁ উপজেলা অডিটরিয়ামে একজন মিথ্যা ব্যক্তির নামে ক্রেস্ট হয়েছে দেখে এর প্রতিবাদ ও নিন্দা জানিয়ে অনুষ্ঠান ত্যাগ করে তিনি সাংবাদিকদের সামনে এমন মন্তব্য করেন। ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ পত্র-পত্রিকায় রীতিমত ভাইরাল উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম।

নারায়ণগঞ্জের বহুল প্রচারিত দৈনিক যুগের চিন্তা, ডান্ডি বার্তা, সংবাদ চর্চাসহ সোনারগাঁ ও নারায়ণগঞ্জের বেশিরভাগ অনলাইনে শুক্রবারের আলোচিত সংবাদ শিরোনাম হয়েছে ” সোনারগাঁ আ’লীগ রাজাকারদের স্বীকৃতি দিচ্ছে : কালাম “। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে তার এমন মন্তব্যের ভিডিও ভাইরাল।

রীতিমত ভাইরাল হওয়া ভিডিওতে উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম বলেন, স্বাধীনতা পরবর্তী আওয়ামীলীগের সবচেয়ে দূর্বল কমিটি এখন সোনারগাঁয়ে দায়িত্ব পালন করছে। এই কমিটির মাধ্যমে এখন স্বাধীনতা বিরোধী রাজাকারদের স্বীকৃতি দেয়া হচ্ছে। আওয়ামীলীগকে ধ্বংস করার ষড়যন্ত্র দীর্ঘ দিন যাবতই হচ্ছে। এটাও তারই একটা অংশ। এখানে আমাদের মূল কমিটি ভেঙ্গে অন্যায় ও অনৈতিকভাবে একটা প্রায়ক কমিটি নাম দেয়া হয়েছে যে কমিটিতে এ সংগঠন চালানোর মতো সর্বনিম্ন কোন যোগাতা কারোর নেই।

তিনি আরো বলেন, তার রাজনৈতিক জীবনে কোন দিন দেখেননি বিএনপি চৌরাস্তায় মশাল মিছিল করে। বর্তমানে বিএনপি আওয়ামী লীগের পার্টি অফিসের সাথে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিক হয়। এর চেয়ে লজ্জার আর কি হতে পরে।

ক্ষোভের সঙ্গে আওয়ামীলীগের এই বর্ষিয়ান নেতা বলেন, মনোয়ারা চৌধুরী নামে উপজেলা আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা পদে এক নারীকে সম্মাননা ক্রেস্ট দেয়া হয়। অথচ তার রাজনৈতিক জীবনের দীর্ঘ ৩৫ বছরে কখনো কোন দিন এই নামে উপজেলা মহিলা সম্পাদিকা ছিলেন বলে জানেন না। এই মনোয়ারা চৌধুরী কোন জীবনে কোন কালে এই পদে ছিলেন এমন প্রশ্ন করে কালাম বলেন, একজন মিথ্যা ব্যক্তির নামে ক্রেস্ট হয়েছে দেখে এর প্রতিবাদ ও নিন্দা জানিয়ে তিনি অনুষ্ঠান ত্যাগ করেন।

কালাম বলেন, স্বাধীনতা পরবর্তী সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের মোবারক হোসেন উপজেলা অওয়ামী লীগের সভাপতি এবং সৈয়দ মফিকুর রহমান সাধারণ সম্পাদক হিসেবে গঠিত কমিটিতে মহিলা সম্পাদিকা হিসেবে ছিলেন সাবিহার। আর অবুল হাসনাতকে সভাপতি এবং আব্দুল হাইকে সম্পাদক করে গঠিত উপজেলা আওয়ামী লীগের কমিটিতে মহিলা সম্পাদিকা ছিলেন মিসেস মমতাজ বেগম। এর আগে, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগে কোন দিন কোন কালে কিছু ছিল বলে তার জানা নাই।

কালাম আরও বলেন, আওয়ামী লীগের বর্তমান উপজেলা কমিটির কাছে এর চেয়ে বেশি কিছু আশা করা যায়না। এখন তারা যেটা করছে সেইটা শুধুমাত্র রাজাকারদের সার্টিফিকেট দেয়ার জন্যই এই আওয়ামী লীগটা চালাচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি