1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লাকসাম করিমের সব স্বপ্ন আগুনে পুড়ে ছাই হয়ে গেছে - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কর্ণফুলীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, মোবাইল কোর্টে বেকারি সিলগালা অস্ট্রেলিয়ার মাটিতে জয় বাংলাদেশের ক্রিকেটের জন্য ‘হিউজ অ্যাচিভমেন্ট’: আশরাফুল নোয়াখালীতে তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে বিশেষ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান রাষ্ট্রপতির আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে, অপরাধও কমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী আনোয়ারায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে, ৩ জনকে অর্থ ও কারাদণ্ সাবিনা ইয়াসমিনের জন্মদিনে ‘শুধু গান গেয়ে পরিচয়’ শত বছর পর মার্কিন মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ছবি, ১ ডলারের কয়েনে ট্রাম্প ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতির ভিত্তি

লাকসাম করিমের সব স্বপ্ন আগুনে পুড়ে ছাই হয়ে গেছে

এম,এ মান্নানঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ জুন, ২০২২
  • ৩০৯ বার

সব স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে। আমার কিছুই অবশিষ্ট রইল না। আগুনে দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।’ কথা শেষ করেই তিনি কান্নায় ভেঙে পড়েন। এ সময় আশপাশের ব্যবসায়ীরা ও এলাকাবাসী তাঁকে সান্ত্বনা দেন। জানান, মুদি মালামাল খুচরা বিক্রির পাশাপাশি ও চা পরটা বিক্রি করতেন। ঈদের জন্য গত সোমবার দোকানে বাড়তি মালামাল এনেছিলেন। মালামাল বিক্রি করার পর টাকা দেওয়ার কথা ছিল। এখন টাকা কীভাবে পরিশোধ করবেন, সেই চিন্তায় অস্থির তিনি। আগুনে আমরার সব স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে’-বারবার এই কথা বলে মঙ্গলবার দুপুরে এমন বিলাপ করতে দেখা গেছে।

বিলাপকারী লাকসাম পশ্চিমগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে করিম স্টোরের নামে এক ব্যবসা প্রতিষ্ঠানের মালিক আবদুর করিম।
তিনি লাকসাম পৌরসভার ৫ নং ওয়ার্ড উত্তর-পশ্চিমগা এলাকার মৃত নর উদ্দিনের ছেলে।

মঙ্গলবার সকাল ৬ টায় দিকে করিম স্টোর নামে দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে লাকসাম ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ১ ঘণ্টা চেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আগুনে তাঁর দোকান পুড়ে যাওয়া ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগ ফেসবুকে ছড়িয়ে পড়ে খবর পেয়ে উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা এসে ঘটনার স্থল পরিদর্শন করেন। তারা জানিয়েছেন গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সুত্রপাত হয়েছিল।

করিম স্টোরের মালিক করিম মিয়া কান্নাজড়িত কণ্ঠে বলেন, প্রতিদিনের মত সকালে দোকানে নাস্তা বানাই হঠাৎ গ্যাস সিলিন্ডার থেকে আগুন ধরে যায়। সঙ্গে সঙ্গে এলাকাবাসী আগুন নিভানোর জন্য চেষ্টা করছে। সবাই এগিয়ে এলেও কোনো লাভ হয়নি। সব ছাই হয়ে গেছে।’ আগুনে তাঁর নগদ টাকাসহ প্রায় ৭ লাখ টাকার মতো মালামাল পুড়ে গেছে বলে তিনি দাবি করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net