1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটে তিস্তায় ভেসে উঠলো নিখোঁজ গৃহবধুর লাশ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন মাগুরার শ্রীপুরে প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে পল্লী প্রাণি চিকিৎসকদের নিয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত  প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত  চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি

লালমনিরহাটে তিস্তায় ভেসে উঠলো নিখোঁজ গৃহবধুর লাশ

লাভলু শেখ স্টাফ রিপোর্টার লালমনিরহাট থেকে।।
  • আপডেট টাইম : শুক্রবার, ৩ জুন, ২০২২
  • ৪১০ বার

লালমনিরহাটে ২ দিন পর তিস্তা নদীতে ভেসে উঠেছে শরিফা বেগম (২৬) নামে নিখোঁজ হওয়া এক গৃহবধূর লাশ।

বৃহস্পতিবার (২জুন) লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের তিস্তা রেলসেতুর পূর্ব পাড়ে নদীতে ভাসমান অবস্থায় ওই লাশ উদ্ধার করে পুলিশ।
মৃত শরিফা বেগম সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের আলুটারী গ্রামের স্রোত আলীর মেয়ে।

লালমনিরহাট সদর থানার এসআই মিজানুর রহমান জানান, প্রতিবেশি এক যুবকের সঙ্গে বিয়ে হয় শরিফা বেগমের। বিয়ের পর থেকে তাদের বনিবনা ছিল না। প্রায় বিবাদ লাগতো তাদের সংসারে। গত মঙ্গলবার (৩১মে) থেকে শরিফার কোনো খোঁজ নেই বলে তার বাবার পরিবারকে জানায় স্বামীর পরিবারের লোকজন। অনেক খোঁজাখুঁজি করেও মেয়ের সন্ধান পায়নি শরিফার বাবা স্রোত আলী।

অবশেষে ২ দিন পরে বৃহস্পতিবার (২জুন) স্বামীর বাড়ির তিস্তা রেল সেতুর পূর্ব পাড়ে তিস্তা নদীতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করলে তার পরিবারের লোকজন শরিফাকে শনাক্ত করেন। লালমনিরহাট সদর থানার ওসি শাহ আলম জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net