1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটে রেলের টিকিট কালোবাজারে-নেপথ্যে ডিসিও'র ড্রাইভার - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২১ জুন ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত  চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর” 

লালমনিরহাটে রেলের টিকিট কালোবাজারে-নেপথ্যে ডিসিও’র ড্রাইভার

স্টাফ রিপোর্টার লালমনিরহাট থেকে।।
  • আপডেট টাইম : শনিবার, ৪ জুন, ২০২২
  • ২৬৭ বার

নিরাপদ ও আরামদায়ক ভ্রমণের অন্যতম মাধ্যম হলো ট্রেন। তবে অস্বস্তির বিষয় হলো রেলওয়ের টিকিট সংগ্রহে ভোগান্তি। বর্তমানে রেলওয়ের ই-টিকিট সেবা চালু থাকলেও প্রান্তিক মানুষের প্রযুক্তি সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান না থাকায় এ সেবা গ্রহণ করতে পারছেন না অনেকেই।

এই সুযোগ কাজে লাগিয়ে আন্তনগর লালমনি এক্সপ্রেস, কুড়িগ্রাম এক্সপ্রেস ও রংপুর এক্সপ্রেস ট্রেনের টিকিট সংগ্রহ করে বেশি দামে বিক্রি করার অভিযোগ উঠেছে খোদ রেলওয়ের লালমনিরহাট বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তার (ডিসিও) ড্রাইভার সোহেলের বিরুদ্ধে।

অনুসন্ধানে জানা গেছে, ডিসিও’র ড্রাইভার হওয়ার সুবাদে সোহেল লালমনিরহাট ডিভিশনের বিভিন্ন স্টেশনে প্রভাব খাটিয়ে অগ্রিম টিকিট সংগ্রহ করেন। পরে সিন্ডিকেটের মাধ্যমে তা দ্বিগুণ দামে বিক্রি করা হয়।
সাম্প্রতিক সময় লালমনিরহাট বুকিং সহকারীর কাছ থেকে লালমনি এক্সপ্রেস টেনের টিকিট, কুড়িগ্রাম বুকিং সহকারীর কাছ থেকে কুড়িগ্রাম এক্সপ্রেসের টিকিট, রংপুর বুকিং সহকারীর কাছ থেকে রংপুর এক্সপ্রেস ট্রেনের টিকিট এবং দিনাজপুর বুকিং সহকারীর কাছ থেকে টিকিট সংগ্রহ করেন।

শুধু তাই নয়, সোহেল লালমনিরহাট বিভাগীয় রেলওয়ের অধীনস্থ প্রতিটি রেল স্টেশন থেকে ডিসিও’র নাম ভাঙিয়ে টিকিট সংগ্রহ করে তা কালোবাজারে বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নেন।
নাম প্রকাশে অনিচ্ছুক লালমনিরহাট রেল বিভাগের একাধিক কর্মচারী জানান, ‘ডিসিও’র ড্রাইভার হওয়ার কারণে দীর্ঘদিন থেকে টিকিট নিয়ে কালোবাজারির সাথে জড়িত সোহেল। তার একটা সিন্ডিকেট আছে। যারা টিকিট সংগ্রহ করে দ্বিগুন দামে জনগনের কাছে বিক্রি করে আসছে। বিষয়টি তদন্ত করে ওই ড্রাইভারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

এ বিষয়ে অভিযুক্ত ডিসিও’র ড্রাইভার সোহেল জানান, কাউনিয়া ছাড়া অন্য কোনো স্টেশন থেকে আমার নামে কোনও টিকিট আসেনা। তবে তিনি বিষয়টি নিয়ে রিপোর্ট প্রকাশ না করতে অনুরোধ জানান।
এ বিষয়ে বিভাগীয় রেলওয়ে ম্যানেজার শাহ সুফি নুর মোহাম্মদ জানান, টিকিট কালোবাজারির বিষয়টি নিয়ে আমি অবগত নই, তবে অভিযুক্ত ব্যক্তির নামে প্রমাণ পেলে ব্যবস্হা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net