1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শিলকূপ ইউপি'র মেম্বার পদপ্রার্থী নুসরাত আলমের নির্বাচনী ইশতেহার ঘোষণা - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
৫ সেপ্টেম্বর লংমার্চ: সোনারগাঁয়ে চার স্পট পরিদর্শন প্রস্তুতি প্রায় সম্পন্ন ফেনীতে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩ ইরান যুদ্ধ দীর্ঘায়িত করছেন ট্রাম্প, চলছে ২০২৭ সালের প্রস্তুতি বাড়বে বাংলাদেশ-মালয়েশিয়া ফ্লাইট, সহজ হবে ভিসা মাগুরায় ১৮ জেলার ৭২ খেলোয়াড় নিয়ে টেনিস লাভার্স অ্যাসোসিয়েশনের টুর্নামেন্ট শুরু  কর্ণফুলীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, মোবাইল কোর্টে বেকারি সিলগালা অস্ট্রেলিয়ার মাটিতে জয় বাংলাদেশের ক্রিকেটের জন্য ‘হিউজ অ্যাচিভমেন্ট’: আশরাফুল নোয়াখালীতে তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে বিশেষ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান রাষ্ট্রপতির

শিলকূপ ইউপি’র মেম্বার পদপ্রার্থী নুসরাত আলমের নির্বাচনী ইশতেহার ঘোষণা

বাঁশখালী প্রতিনিধি, চট্টগ্রামঃ
  • আপডেট টাইম : রবিবার, ১২ জুন, ২০২২
  • ৫৬৭ বার

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শিলকূপ ইউনিয়ন পরিষদের নির্বাচনে ‘কলম’ প্রতীকে (৭,৮,৯ নম্বর ওয়ার্ড) মহিলা মেম্বার পদপ্রার্থী অত্র ইউনিয়নের তিনবারের সাবেক সৎ ও সফল চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম মোঃ শামশুল আলম এর মেয়ে নুসরাত আলম তার নির্বাচনী ইশতেহার ঘোষনা করেছেন।

রোববার (১২ জুন) সন্ধ্যায় নিজ বাড়ীতে তার নির্বাচনী প্রচার কেন্দ্রে এক উঠোন বৈঠকে লিখিত ইশতেহার ঘোষণা করেন।

তিনি উঠোন বৈঠকে উপস্থিত সমাবেশের উদ্যেশ্যে বলেন, ‘আমি আপনাদের স্নেহ ও ভালোবাসায় বড় হয়েছি, সাদা-মাটা জীবন যাপনে অভ্যস্থ আমি, রাজনৈতিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত থেকে সুখে-দুঃখে আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি। বিভিন্ন দিক থেকে অবহেলিত এই
ওয়ার্ডের (৭,৮,৯ নম্বর) মানুষ। জীবনযাত্রার নিম্নমান, সন্ত্রাস ও মাদকের প্রকাশ্য ব্যবহার, সু-চিকিৎসার অভাব আর অন্যায় অত্যাচারে এই জনপদকে আতঙ্কিত করে তুলেছে প্রতিনিয়ত। ৭, ৮, ৯ নম্বর ওয়ার্ডের মানুষের মুখে হাসি ফোটাবার জন্যই আমি আপনাদের রায় চাইছি।

প্রিয় জনপদের লোকজন আপনারা আমার আত্মার আত্মীয়ের মতো। আমি মরহুম বাবার ছোট কন্যা।আমি স্বপ্ন দেখছি, অত্র ইউনিয়নের তিনবারের সাবেক, সৎ ও সফল চেয়ারম্যান, আমার বাবা
বীর মুক্তিযোদ্ধা মরহুম মোঃ শামশুল আলম যেভাবে পাশে ছিল আপনাদের দোয়া ও আশীর্বাদে আমিও আপনাদের পাশে থাকবো সবসময়। অত্র এলাকার গরীব-দুঃখী মানুষের জীবনযাত্রার মানোন্নয়নের জন্য সুষ্ঠ পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন। পাহাড়ি ও প্রাকৃতিক সম্পদের সুষ্ঠ ব্যবহার। স্বাস্থ্য কেন্দ্র আধুনিকায়ন করে সেবা উপযোগী হিসেবে গড়ে তোলা। প্রসবকালীন মৃত্যু রোধে আধুনিক মাতৃসদন প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া। বিদ্যালয় বিমুখ ছেলেমেয়েদের নিরাপদে বিদ্যালয়ে যাওয়ার ব্যবস্থা করা। অন্যায়, সন্ত্রাস, চাঁদাবাজি নির্মূলের লক্ষ্যে কার্যকর পদক্ষেপ নেওয়া। এলাকাকে মাদকমুক্ত করার কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং তরুণদের ক্রীড়া ও
সাংস্কৃতিক কর্মকান্ডে জড়িত করে উজ্জ্বল ভবিষ্যত নিশ্চিত করা। এলাকায় শতভাগ স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করা এবং পর্যাপ্ত নলকূপ স্থাপন করা।
আমি আরো স্বপ্ন দেখছি একটি সুন্দর, আদর্শ ওয়ার্ড প্রতিষ্ঠার।

সর্বশেষ আপনারা আমাকে আগামী ১৫ জুন কলম প্রতীকে আপনাদের পবিত্র আমানত ‘ভোট’ উপহার দিবেন এবং দোয়া করবেন এমনটাই প্রত্যাশা করবো।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net