ঢাকা   ০৫:০৬:২০ এএম, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ

সৈয়দপুরে মহিলা আ’লীগের উপজেলা ও পৌর কমিটি গঠন

মোঃজাকির হোসেন নীলফামারী প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ৬ জুন, ২০২২
  • ৫২৪ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নীলফামারীর সৈয়দপুরে উপজেলা ও পৌর মহিলা আওয়ামী ত্রি-বার্ষিক সম্মেলেন অনুষ্ঠিত হয়েছে।রোববার (৫জুন)স্থানীয় পৌর কমিউনিটি সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে কাউন্সিলরদের সর্বসম্মতিক্রমে কেন্দ্রীয় নেতারা উপজেলা ও পৌর কমিটির সভাপতি ও সাধারণ সম্পদক পদে নির্বাচিতদের নাম ঘোষণা দেন। আগামী তিন মাসের মধ্যে তাদের পূর্ণাঙ্গ কমিটি করার কথা বলেন তাঁরা। উপজেলা কমিটির সভাপতি পদে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা লীগের আহবায়ক সানজিদা বেগম লাকী ও সাধারণ সম্পাদক জাতীয় সংসদের সংক্ষিত আসনের সাংসদ রাবেয়া আলিমের পুত্রবধূ রাজিয়া সুলতানা এবং পৌর কমিটির সভাপতি পদে সৈয়দপুর পৌর মেয়র রাফিকা আকতার জাহান ও সাধারন সম্পাদক পদে সংরক্ষিত ওয়ার্ডের পৌর কাউন্সিলর কাজী জাহানারা পারভীন নির্বাচিত হয়েছেন।

এর আগে বিকেলে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধন করেন সাবেক এমপি ও মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ সাফিয়া খাতুন।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও নীলফামারীর পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ। সভাপতিত্ব করেন আহবায়ক সানজিদা বেগম লাকী। এতে প্রধান বক্তা ছিলেন মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সম্পাদক মাহমুদা বেগম কৃক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সাংসদ রাবেয়া আলিম ও নীলফামারী জেলা আওয়ামী লীগের সম্পাদক এ্যাডভোকেট মমতাজুল হক। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোখছেদুল মোমিন, সম্পাদক মহসিনুল হক মহসিন, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বাবু, সম্পাদক মোজাম্মেল হক প্রমূখ। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন সৈয়দপুর উপজেলা মহিলা লীগের যুগ্ম আহবায়ক মিনারা বেগম প্রমুখ।

মাহমুদা বেগম কৃক বলেন,বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি প্রধানমন্রী শেখ হাসিনার পদ্মা সেতু দেখে বিএনপি তার দোসরা সরকারের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। এদের দাঁত ভাঙ্গা জবাব দিতে হবে। ঘোলা পানিতে মাছ শিকার করতে ব্যথ হয়ে বিএনপি ও তারেক রহমানের নির্দেশে বিএনপি আন্দোলনের নামে আগুন সন্রাসের পায়তরা করছে। মহিলা আওয়ামীলীগের কাউন্সিলের মাধ্যমে তাদের হুশিয়ার করে দিতে চাই।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি