1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আল্লামা শাহ আবদুল হালিম বোখারীর ইন্তেকাল - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিখোঁজের একদিন পর বাড়ির সামনের পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার  মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত নকলায় একাত্তরের মানবতাবিরোধী মিথ্যা মামলায় ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন  আনোয়ারায় একই চেয়ারে তিন বছরের বেশি মৎস্য কর্মকর্তা, ৭,৭৪৪ মৎস্যজীবীর তালিকা যাচাই ও প্রকাশের দাবি কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২ বাংলাদেশে ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য অর্জনে সহায়তার আশ্বাস এডিবির গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার : মাহদী আমিন নবীনগরে কিশোর গ্যাংয়ের হামলা-ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান ভাঙ্গুড়ায় ৪ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ১ যুবক আটক

আল্লামা শাহ আবদুল হালিম বোখারীর ইন্তেকাল

কে এম ইউসুফ ::
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ জুন, ২০২২
  • ৩৯৬ বার

উপমহাদেশের প্রখ্যাত আলেমেদ্বীন, দেশের শীর্ষ স্থানীয় দ্বীনি প্রতিষ্ঠান আল জামেয়াতুল ইসলামিয়া পটিয়ার মহাপরিচালক, কওমী শিক্ষাবোর্ড আঞ্জুমান-ই-ইত্তিহাদুল মাদারিস বাংলাদেশ’ এর মহাসচিব, কওমী অঙ্গনের মুরব্বি আল্লামা শাহ আবদুল হালিম বোখারী সাহেব ইন্তেকাল করেছেন।
আজ মঙ্গলবার (২১ জুন) সকাল ১০টা ৪ মিনিটে চট্টগ্রাম সিএসসিআর হসপিটালে ইন্তেকাল করেন তিনি- ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজেউন।

আল্লামা শাহ আবদুল হালিম বোখারী সাহেব এর ইন্তেকালে দেশের কওমি অঙ্গন একজন খ্যাতিমান অভিভাবক হারালো। তিনি ছিলেন- একজন মুহাক্কেক আলেম। সব বিষয়ে তাহকিক এবং তাদকিকের ক্ষেত্রে তিনি খুবই দক্ষ ছিলেন। যে কোন কঠিন বিষয় খুব সাবলীলভাবে উপস্থাপন করতে পারতেন। এই বিদগ্ধ হাদীস বিশারদ ও হক্কানী আলেমেদ্বীন স্বভাবজাত বিনয়ী কথাবার্তায় সবাইকে খুব সহজেই মুগ্ধ করতে পারতেন। ইলমি জ্ঞান-জগতের নানা শাখা-প্রশাখায় তাঁর ছিল অবাধ বিচরণ।

তিনি একাধারে একজন ইসলামী পণ্ডিত, শিক্ষাবিদ, লেখক, গবেষক। শিক্ষকতার পাশাপাশি বিভিন্ন বিষয়ে আরবি, উর্দু ও বাংলা ভাষায় বেশ কিছু কিতাবাদিও রচনা করেছেন। তিনি যেকোন কঠিন ও জটিল বিষয়ে ‘প্রত্যুৎপন্নমতি’ তথা তাৎক্ষণিক সহজভাবে উত্তর দিতে পারদর্শী ছিলেন।

আল্লামা শাহ আবদুল হালিম বুখারী ১৯৪৫ সালের জানুয়ারিতে চট্টগ্রামের লোহাগাড়া থানার রাজঘাটা গ্রামের এক সম্ভ্রান্ত আলেম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মাওলানা আব্দুল গণী বুখারী (রাহ.)। তাঁর পরদাদা সৈয়দ আহমদ বুখারী (রাহ.) উজবেকিস্তানের বোখারার বাসিন্দা ছিলেন।

আজ মঙ্গলবার রাত ১০ টায় জামেয়া ইসলামিয়া পটিয়ার মাঠে মরহুমের জানাযা নামায অনুষ্ঠিতের পর জামিয়ার কবরস্থানে দাফনকার্য সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net