ঢাকা   ০১:১৫:২২ এএম, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
বর্ণিল আয়োজনে মাধ্যমে ‘মাটিরাঙ্গা স্পোর্টস একাডেমি’র উদ্বোধন শ্রীনগরে মুন্সীগঞ্জ জেলা যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের ব্যানারে দুর্বৃত্তদের আগুন হবিগঞ্জকে ২য় গোপালগঞ্জ বানানোর ঘোষণা যুবলীগ নেতা আটক সাজেক ভ্যালী খুলে দেওয়াসহ বিভিন্ন দাবিতে পিসিএনপির মানববন্ধন সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় গ্রিডে প্রথম বার পারমাণবিক বিদ্যুৎ মাগুরায় শিশু ও চক্ষু হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত মাননীয় বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের সঙ্গে নরওয়ের অধ্যাপক আরিল্ড এনগেলসেন রুডের সৌজন্য সাক্ষাৎ হেলে পড়া ভবনের ঝুঁকিতে শতাধিক পরিবার, সিটি প্রশাসকের কাছে অভিযোগ

ঈদগাঁও- পোকখালী থেকে মাদ্রাসা ছাত্র নিখোঁজ

সেলিম উদ্দীন,ঈদগাঁও।
  • আপডেট টাইম : রবিবার, ১২ জুন, ২০২২
  • ৫০৮ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালী থেকে নাদিম আহমদ (১৬) নামের এক মাদ্রাসা ছাত্র নিখোঁজ হয়েছে বলে খবর পাওয়া গেছে।

প্রায় ১ সপ্তাহ পেরিয়ে গেলেও সন্ধান না পাওয়ায় পরিবারে নেমে এসেছে চরম উদ্বেগ-উকন্ঠা।

নিখোঁজের ঘটনায় তার মামা বাদি হয়ে ঈদগাঁও থানায় সাধারণ ডায়েরি করেছে।
যার নং ৩৯৬ তারিখ-১০/০৬/২০২২ইং।

নিখোঁজ নাদিম আহমদ উপজেলার পোকখালী ইউনিয়নের উত্তর নাইক্যংদিয়া এলাকার ৬নং ওয়ার্ডের বশির আহমদ ও নাহিদা আক্তারের ছেলে এবং ঈদগাঁও আজিজিয়া নুরুল উলুম মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্র বলে জানা গেছে।

নাদিমের মামা মফিজ উদ্দিন জানান, গত ৪ জুন সকালে মাদ্রাসা যাওয়ার কথা বলে ঘর থেকে বের হয়ে অধ্যবদি মাদ্রাসা ও ঘরে ফিরেনি। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ খবর নিয়েও তার সন্ধান পাওয়া যায়নি।

তিনি ভাগিনা নাদিম আহমদের বর্ণনা দিয়ে আরো বলেন, ঘর থেকে বের হওয়ার সময় তার পড়নে পাঞ্জাবী ছিল। শারীরিক গঠন হালকা পাতলা, গায়ের রং ফর্সা এবং চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলে। তার সন্ধান পেয়ে থাকলে মামা মফিজ উদ্দিনের ০১৮৩১-৮১৯৭৩৭ নম্বরে যোগাযোগের জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি