1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কক্সবাজারের চৌফলদন্ডী বাজার থেকে ৪ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে ১৫ লিটার চোলাই মদ সহ ব্যবসায়ী গ্রেফতার নাঙ্গলকোটে তিন সহোদর দাদন কারবারে সর্বস্বান্ত শত শত পরিবার ঈদগাঁওয়ে শিশু অপহরণ, লাখ টাকা মুক্তিপণ দাবী ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকলে দেশে-বিদেশে বাংলাদেশের বিজয় অব্যাহত থাকবে : প্রধানমন্ত্রী সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে স্পিকারের অভিনন্দন পালেগ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা দেশে তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে : মীর শাহে আলম ঈদগাঁওয়ে মহাসড়ক ঘেষে গড়ে উঠেছে অবৈধ বালুর পাহাড় কর্ণফুলীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ল্যাব সিলগালা ও জরিমানা  সাতকানিয়ায় প্রকাশ্যে গাঁজা সেবন করায় এক যুবককে ৬ মাসের জেল

কক্সবাজারের চৌফলদন্ডী বাজার থেকে ৪ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

সেলিম উদ্দীন,কক্সবাজার
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ জুন, ২০২২
  • ৪৭৮ বার

কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডী বাজারে অভিযান চালিয়ে ৪ হাজার পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান পিপিএম এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সাইফুল আলমের নেতৃত্বে ডিবি পুলিশের একটি বিশেষ টিম মঙ্গলবার (২৮ জুন) দুপুরে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে উপজেলার চৌফলদন্ডী বাজারের সায়মা চটপটির দোকানে অভিযান চালিয়ে ইয়াবা লেনদেনের সময় হাতেনাতে তাদের গ্রেফতার করা হয়। এসময় উদ্ধার করা হয় ৪ হাজার পিছ ইয়াবা।

গ্রেফতারকৃতরা হলেন কক্সবাজার সদরের চৌফলদন্ডী নতুন মহাল এলাকার নুর আহমেদের ছেলে ছাদেকুর রহমান সেজু (২৯) এবং মহেশখালী থানার লাহারপাড়া নতুন বাজার এলাকার দুদু মিয়ার ছেলে শহীদুল ইসলাম (৪০)।

এ ঘটনায় জেলা গোয়েন্দা শাখার এসআই জাহিদুল ইসলাম আরমান বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সাইফুল আলম জানান, এদিন দুপুরে চৌফলদন্ডী বাজারে মাদক লেনদেনের সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে হাতেনাতে দুই মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net