1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইমাম-খতিব লাকসামে মুফতি এহছানুল হক - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত  চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর” 

জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইমাম-খতিব লাকসামে মুফতি এহছানুল হক

এম.এ মান্নান :-
  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ জুন, ২০২২
  • ৩৬২ বার

কেন্দ্রীয় ইসলামিক ফাউন্ডেশনের বিবেচনায়
দুইবার ঢাকা জেলা ও ঢাকা বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইমাম-খতিব নির্বাচিত হওয়ার পর
জাতীয় পর্যায়ে ২০২০-২০২১ অর্থবছরে বাংলাদেশর শ্রেষ্ঠ ইমাম-খতিব নির্বাচিত হয়েছেন কুমিল্লা জেলার লাকসাম উপজেলার মুফতি মুহাম্মদ এহছানুল হক মুজাদ্দেদি।
তিনি উপজেলার ইরুয়াইন গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতা মরহুম আবদুল বারী জেহাদি মুজাদ্দেদি (রহ.) ও মাতা মিসেস তাহেরা আক্তারের দ্বিতীয় ছেলে মুফতি মাওলানা মুহাম্মদ এহছানুল হক মুজাদ্দেদি।
শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত হওয়ায় গত ১৬ জুন (বৃহস্পতিবার) আউশপাড়া ফাজিল (ডিগ্রি) মাদরাসার মাঠে ছাত্র-ছাত্রীর মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মাদ্রাসার ম্যানেজিং কমিটি ও শিক্ষক পরিবারের পক্ষ থেকে তাকে সম্মানিত ক্রেস্ট প্রদান ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

তিনি বাংলাদেশ বেতার, টেলিভিশন, স্যাটেলাইট চ্যানেলের ইসলামী উপস্হাপক, জাতীয় পত্রিকার ইসলামী কলামিস্ট। এছাড়াও
আহলে সুন্নাত ওয়াল জামায়াতের প্রেসিডিয়াম সদস্য, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য, কুমিল্লা, লাকসাম, আউশপাড়া ফাজিল (ডিগ্রি) মাদরাসার আরবি প্রভাষক, মনিপুর বায়তুল আশরাফ (মাইকওয়ালা) জামে মসজিদ ও মিরপুর-২ ঢাকা এর সম্মানিত খতিব।
জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইমাম ও-খতিব নির্বাচিত হওয়ার বিষয়ে অভিব্যক্তি জানতে চাইলে মুফতি মাওলানা মুহাম্মদ এহছানুল হক মুজাদ্দেদি বলেন, আল্লাহর দরবারে লাখো লাখো শুকরিয়া আদায় করি। আল্লাহ আমাকে যে জ্ঞান দান করেছেন আমি যেনো ইসলামের ধর্মীয় আচারে সমাজ ও রাষ্ট্রকে আলোকিত করতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net