1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
জিয়াউর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এতিমদের মাঝে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের খাবার পরিবেশন - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় নানা আয়োজনে জন্মাষ্টমী পালন কোম্পানীগঞ্জে শহীদ আমান উল্যাহ ফারুকের ৫৫তম শাহাদাত বার্ষিকীতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া  কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়র ডা. শাহাদাত হোসেনের ৫ সেপ্টেম্বর লংমার্চ: সোনারগাঁয়ে চার স্পট পরিদর্শন প্রস্তুতি প্রায় সম্পন্ন ফেনীতে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩ ইরান যুদ্ধ দীর্ঘায়িত করছেন ট্রাম্প, চলছে ২০২৭ সালের প্রস্তুতি বাড়বে বাংলাদেশ-মালয়েশিয়া ফ্লাইট, সহজ হবে ভিসা মাগুরায় ১৮ জেলার ৭২ খেলোয়াড় নিয়ে টেনিস লাভার্স অ্যাসোসিয়েশনের টুর্নামেন্ট শুরু  কর্ণফুলীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, মোবাইল কোর্টে বেকারি সিলগালা অস্ট্রেলিয়ার মাটিতে জয় বাংলাদেশের ক্রিকেটের জন্য ‘হিউজ অ্যাচিভমেন্ট’: আশরাফুল

জিয়াউর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এতিমদের মাঝে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের খাবার পরিবেশন

প্রেস বিজ্ঞপ্তি :
  • আপডেট টাইম : বুধবার, ৮ জুন, ২০২২
  • ৩৭৮ বার

মহান স্বাধীনতার ঘোষক শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১তম শাহাদত বার্ষিকী উপলক্ষে এতিমদের মাঝে রান্না করা খাবার পরিবেশন করেছে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদল। গত মঙ্গলবার রাত্রে নগরীর দারুসসুন্নাহ হাসানিয়া মাদ্রাসা ও এতিমখানার ছাত্রদের মাঝে জেলা ছাত্রদলের সদস্য সচিব প্রার্থী মো. আবদুস সবুর এর নেতৃত্বে একটি টিম এ রান্না করা খাবার পরিবেশন করেন।

খাবার পরিবেশন পূর্বে বাঁশখালী পৌরসভা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক এসএম তৈয়ব এর সঞ্চালনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর ওলামাদলের সভাপতি মাওলানা মুহাম্মদ শহীদ উল্যাহ চিশতী, জেলা ছাত্রদল নেতা সালাহউদ্দিন, নিজাম উদ্দিন, আনিসুর রহমান আনাস, বাঁশখালী সরকারি আলাওল কলেজ ছাত্রদলের আহ্বায়ক তারেকুল ইসলাম তালুকদার, জেলা ছাত্রদল নেতা চৌধুরী আসিফ, আবদুল হান্নান, বাঁশখালী উপকূলীয় ডিগ্রি কলেজ ছাত্রদলের আহ্বায়ক আবদুল কুদ্দুস বুলবুল, শাকের উল্লাহ আজাদ, তারেকুল ইসলাম, সাইফুল ইসলাম, নুর মুহাম্মদ রাব্বি, শরাফাত উল্লাহ।

মাহফিল শেষে মহান স্বাধীনতার ঘোষক শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা সহ দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া মোনাজাত করেন দারুসসুন্নাহ হাসানিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক শাহ সুফী আলহাজ্ব মাওলানা মোহাম্মদ শহীদ উল্লাহ চিশতী।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net