1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে অবৈধভাবে ধান ও চাল মজুদ করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২ লাখ টাকা জরিমানা । - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
৫ই সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে নোয়াখালী শহর জামায়াতের উদ্যোগে স্বাগত মিছিল  টানা ৪০ দিন মসজিদে নামাজ আদায়: শিশুদের হাতে পুরস্কার হিসেবে সাইকেল তুলে দিল  চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে আদিবা রহমান মারা যায় মাগুরায় নানা আয়োজনে জন্মাষ্টমী পালন কোম্পানীগঞ্জে শহীদ আমান উল্যাহ ফারুকের ৫৫তম শাহাদাত বার্ষিকীতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া  কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়র ডা. শাহাদাত হোসেনের ৫ সেপ্টেম্বর লংমার্চ: সোনারগাঁয়ে চার স্পট পরিদর্শন প্রস্তুতি প্রায় সম্পন্ন ফেনীতে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩ ইরান যুদ্ধ দীর্ঘায়িত করছেন ট্রাম্প, চলছে ২০২৭ সালের প্রস্তুতি বাড়বে বাংলাদেশ-মালয়েশিয়া ফ্লাইট, সহজ হবে ভিসা

ঠাকুরগাঁওয়ে অবৈধভাবে ধান ও চাল মজুদ করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২ লাখ টাকা জরিমানা ।

মোঃ মজিবর রহমান শেখ,,
  • আপডেট টাইম : শুক্রবার, ৩ জুন, ২০২২
  • ৪৬০ বার

অবৈধভাবে ধান ও চাল মজুদ করার দায়ে ঠাকুরগাঁও সদর উপজেলার ২টি অটোরাইস মিলের স্বত্বাধিকারীকে ও দুই ব্যবসায়ীকে মোট ২ লাখ টাকা জরিমানা করেছেন ঠাকুরগাঁও জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগন। বৃহস্পতিবার ( ২ জুন) বিকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঠাকুরগাঁও জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাসনীম জাহান।

এ সময় ঠাকুরগাঁও সদর উপজেলার ছিট চিলারং এর মাছরাঙ্গা অটোরাইস মিলের স্বত্বাধিকারীকে ১ লাখ টাকা ও আকচা’র এস,এ অটোরাইস মিলের স্বত্বাধিকারীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাসনীম জাহান জানান, ‘মাছরাঙ্গা অটোরাইস মিলের স্বত্বাধিকারীকে মিলের লাইসেন্সের শর্ত পরিপূরণ না করায় জরিমানা করা হয় এবং এস,এ অটোরাইস অবৈধভাবে আমন ধান ৫ মাস ৩ দিন ধরে মজুদ করে রাখার অপরাধের জন্য জরিমানা করা হয়।, অন্যদিকে বুধবার ( ১ জুন) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসাদুল ইসলাম। এ সময় শাহজাহান নামে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা ও খায়রুল ইসলাম নামে আরেক জন ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। দুই দিনে ২টি অটোরাইস মিলের স্বত্বাধিকারীকে ও ২ জন ব্যবসায়ীকে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসাদুল ইসলাম বলেন, ‘আইনত সাধারণ খুচরা ব্যবসায়ীরা ধান ও চাল সর্বোচ্চ ১৫ মেট্রিকটন এবং গম ১০ মেট্রিকটন মজুদ করে সর্বোচ্চ ১৫ দিন সংরক্ষণ করতে পারবে।

পাইকারি ব্যবসায়ীরা ধান ও চাল সর্বোচ্চ ৩০০ মেট্রিকটন এবং গম ২০০ মেট্রিকটন মজুদ করে সর্বোচ্চ ৩০ দিন সংরক্ষণ করতে পারবে। এছাড়াও খাদ্য অধিদপ্তর থেকে প্রদানকৃত নিয়ম অনুযায়ী রাইসমিল গুলো ১৫ দিনের ধান ছাটাই ক্ষমতার ৩ গুন মজুদ করে সর্বোচ্চ ৩০ দিন এবং চাল ছাটাই ক্ষমতার দুই গুন মজুদ করে সর্বোচ্চ ১৫ দিন সংরক্ষণ করতে পারবেন।, অবৈধ মজুদকারীদের বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান, ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net