1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী স্বাস্থ্য কমপ্লেক্সের ক্যাশিয়ারের বিরুদ্ধে ১৮ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ । - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
৫ই সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে নোয়াখালী শহর জামায়াতের উদ্যোগে স্বাগত মিছিল  টানা ৪০ দিন মসজিদে নামাজ আদায়: শিশুদের হাতে পুরস্কার হিসেবে সাইকেল তুলে দিল  চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে আদিবা রহমান মারা যায় মাগুরায় নানা আয়োজনে জন্মাষ্টমী পালন কোম্পানীগঞ্জে শহীদ আমান উল্যাহ ফারুকের ৫৫তম শাহাদাত বার্ষিকীতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া  কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়র ডা. শাহাদাত হোসেনের ৫ সেপ্টেম্বর লংমার্চ: সোনারগাঁয়ে চার স্পট পরিদর্শন প্রস্তুতি প্রায় সম্পন্ন ফেনীতে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩ ইরান যুদ্ধ দীর্ঘায়িত করছেন ট্রাম্প, চলছে ২০২৭ সালের প্রস্তুতি বাড়বে বাংলাদেশ-মালয়েশিয়া ফ্লাইট, সহজ হবে ভিসা

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী স্বাস্থ্য কমপ্লেক্সের ক্যাশিয়ারের বিরুদ্ধে ১৮ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ ।

মোঃ মজিবর রহমান শেখ,,
  • আপডেট টাইম : সোমবার, ৬ জুন, ২০২২
  • ৩৩৯ বার

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ক্যাশিয়ার আব্দুস সোবহান হাসপাতালের চতুর্থ শ্রেনীর অবসরপ্রাপ্ত এক কর্মচারীর কাছ থেকে সন্মানী ভাতা ও জিপিএফ এর টাকা তুলে দেওয়ার জন্য এযাবত ১৮ হাজার টাকা ঘুষ নিয়েছেন এবং পেনশনের টাকা তুলে দেওয়ার জন্য আরো ৭ হাজার ৫ শত টাকা দাবি করেছেন এমনটাই অভিযোগ করেছেন হাসপাতালের সদ্য অবসরপ্রাপ্ত শেফালী আকতার নামে চতুর্থ শ্রেনীর এক কর্মচারী। তিনি অভিযোগ করে বলেন, আমি অবসরে যাওয়ার পর থেকে তার কাছে জিপিএফ ও সন্মানী ভাতা এবং পেনশনের টাকা তুলে দেওয়ার জন্য অনেক দিন ঘুরেছি তিনি আমাকে পাত্তাই দেয়নি এবং বলে, টাকা ছাড়া কোন কাজ হবে না।

আমি বুহু কষ্ট করে দিন কাটাচ্ছি। টাকা তুলে দেওয়ার জন্য তিনি আমার কাছে বিভিন্ন অংকের টাকা দাবি করে। এযাবত কালে তিনি আমার সন্মানী ভাতা তুলে দেওয়ার জন্য ৭ হাজার টাকা,জিপিএফ এর টাকা তুলে দেওয়ার জন্য ১০ হাজার টাকা,পেনশনের ফাইল ঠিক করার জন্য ১ হাজার টাকা সহ মোট ১৮ হাজার টাকা নিয়েছে। সে দিন পেনশনের ফাইল ঠিক করার জন্য তিনি আমার কাছে ১ হাজার টাকা চাইলে আমি তাকে ৯ শত টাকা দিলে তিনি আমার মুখের উপর টাকা গুলো ছুড়ে ফেলে দেয় এবং বলে এক হাজার টাকায় লাগবে কোন কম হবে না। পরে আমি একজনের কাছ থেকে ১ শত টাকা ধার করে এনে তারপর সে টাকা গুলো নেয়। এখন আবার পেনশনের টাকা তুলে দেওয়ার জন্য আবার আমার কাছে ৭ হাজার ৫ শত টাকা চায় টাকা না দিলে কোন কাজ হবে না আমাকে জানিয়ে দেয়,তিনি বলেন আগে টাকা নিয়ে আস তারপর ফাইল জমা দিব তা আগে না।

হাসপাতালে ঐ কর্মচারী সাংবাদিকদের কাঁদতে কাঁদতে বলেন, পেনশনের টাকাটাই আমার শেষ সম্বল,আমার ৫ জন মেয়ে কোন ছেলে নেই। আমার স্বামী বিভিন্ন দিন ধরে বিছানায় পড়ে আছে তারও ঔষুধ কেনার টাকা নাই । আমি তিনবার অপারেশন করেছি প্রতিদিন আমার দুই তিন শত টাকার ঔষুধ কিনতে হয় এখন আমি খুবই অসহায় ও মানবেতর জীবনযাপন করছি পেনশনটাই আমার শেষ সম্বল আর তিনি বলছেন টাকা ছাড়া কোন কাজ হবে না । আমি এখন কি করবো ভেবে পাচ্ছিনা। আমি আপনাদের সকলের সহযোগিতা চাই যাতে দূত আমি টাকাটা পাই। টাকা নেওয়ার বিষয়ে জানতে চাইলে হাসপাতালের ক্যাশিয়ার আব্দুস সোবহান অস্বীকার করে বলেন , আমি তার কাছে কোন টাকা চাইনি শুধু রংপুরে যাওয়ার যাতায়াত বাবদ টাকা চেয়েছিলাম অন্য কোন বিষয়ে না। পেনশনের টাকা পাইয়ে দিতে ঘুষ নেওয়ার ব্যাপারে জানতে চাইলে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকতা এ. এস.এম আলমাস হোসাইন বলেন, এ বিষয়ে টাকা নেওয়ার কোন নিয়ম নেই। বিষয়টি আমি ইতিমধ্যে শেফালী ও আমাদের বিভিন্ন কর্মকর্তার কাছ থেকে শুনেছি এবং আমি সিভিলসার্জন স্যারের সাথে কথা বলেছি আমরা তার বিরুদ্ধে অভিযোগ দেব তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net