ঢাকা   ০৫:৪৩:৫৫ এএম, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
বর্ণিল আয়োজনে মাধ্যমে ‘মাটিরাঙ্গা স্পোর্টস একাডেমি’র উদ্বোধন শ্রীনগরে মুন্সীগঞ্জ জেলা যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের ব্যানারে দুর্বৃত্তদের আগুন হবিগঞ্জকে ২য় গোপালগঞ্জ বানানোর ঘোষণা যুবলীগ নেতা আটক সাজেক ভ্যালী খুলে দেওয়াসহ বিভিন্ন দাবিতে পিসিএনপির মানববন্ধন সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় গ্রিডে প্রথম বার পারমাণবিক বিদ্যুৎ মাগুরায় শিশু ও চক্ষু হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত মাননীয় বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের সঙ্গে নরওয়ের অধ্যাপক আরিল্ড এনগেলসেন রুডের সৌজন্য সাক্ষাৎ হেলে পড়া ভবনের ঝুঁকিতে শতাধিক পরিবার, সিটি প্রশাসকের কাছে অভিযোগ

ঠাকুরগাঁওয়ে হরিপুরে ৩৭ মণ ওজনের ‘বিগ বস’ কিনলে মোটরসাইকেল ফ্রী ।

মোঃ মজিবর রহমান শেখ,
  • আপডেট টাইম : বুধবার, ২৯ জুন, ২০২২
  • ৩৫১ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

৩৭ মণ ওজনের ‘বিগ বস’ কিনলে মোটরসাইকেল ফ্রী ১ হাজার ৫৫০ কেজি (প্রায় ৩৭ মনের বেশি) ওজনের ‘বিগ বস’কে কিনলেই পাওয়া যাবে একটি পালসার মোটরসাইকেল। ‘বিগ বস’ নামের ষাঁড়টির দাম হাঁকানো হয়েছে ৩৫ লাখ টাকা। যেকোন উৎসব এলেই দেখা যায় বিভিন্ন পণ্যে অফারের হিড়িক লেগে যায়। কেউ দেন একটার সঙ্গে অন্যটা ফ্রি। আবার কেউ দেন দামে ছাড়। তবে এবারের কোরবানির হাটে বিক্রির জন্য ‘বিগ বস’ নামের একটি ষাঁড়ের সঙ্গে মোটরসাইকেল উপহার দেওয়ায় সিদ্ধান্ত নিয়েছেন ষাঁড়টির মালিক।

আসন্ন কোরবানির ঈদে গরুটি (বিগ বস) বিক্রির জন্য প্রস্তুত করেছেন আফিল উদ্দীন। সে ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার ডাঙ্গীপাড়া ইউনিয়নের তালতলা গ্রামের বাসিন্দা। বিশাল আকৃতির ষাঁড়টি দেখতে প্রতিদিন তাঁর বাড়িতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ভিড় জমাচ্ছেন। পাঁচ বছর আগে তিনি একটি গরু ক্রয় করেন। প্রাকৃতিক খাবার ও ফলমূল খাওয়ানোর পর গরুটি এখন বিশাল আকারের হয়েছে। নাম রাখা হয়েছে ‘বিগ বস’।

বিগ বসের ওজন এখন প্রায় ৩৭ মণ। উচ্চতা ৬ ফুট আর লম্বায় ১০ ফুট। প্রতিনিয়ত গরুটি দেখার জন্য আফিল উদ্দীনের বাড়িতে ভিড় করছে উৎসুক জনতা। ঢাকাসহ বিভিন্ন জেলা থেকেও গরুটি কেনার জন্য ছুটে আসছেন অনেকে। তবে দামে না মেলায় কিনতে পারছেন না তারা।প্রতিবেশী মোকসেদ আলী বলেন, আফিলউদ্দীন গরুটির জন্য অনেক পরিশ্রম করেছেন। আশা করছি কোরবানির ঈদে ভালো দামে বিক্রি করতে পারবেন। গরুটি কিনতে আসা ব্যবসায়ী ইমরান হোসেন বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে গরুটি সম্পর্কে জানতে পারি। তারপরে এখানে গরুটি ক্রয় করার জন্য আসি। মালিক অনেক বেশি দাম চাওয়ায় আমি নিতে পারিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি