1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে নিস্পত্তি মামলার নথি ও আলামত ধ্বংস। - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন মাগুরার শ্রীপুরে প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে পল্লী প্রাণি চিকিৎসকদের নিয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত  প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত  চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি

ঠাকুরগাঁওয়ে নিস্পত্তি মামলার নথি ও আলামত ধ্বংস।

মোঃ মজিবর রহমান শেখ,,
  • আপডেট টাইম : বুধবার, ১ জুন, ২০২২
  • ৩১৯ বার

ঠাকুরগাঁওয়ে চীফ জুডিসিয়াল কোর্টের নিস্পত্তিকৃত মামলার নথি ও মাদকসহ আলামত ধ্বংস করা হয়। ৩১ মে মঙ্গলবার বিকেলে জজকোর্ট চত্বরে চীফ জুডিসিয়াল মেজিস্ট্রেট নিত্যানন্দ সরকারের নেতৃত্বে এসব নথি ও আলামত পুড়ে ফেলা হয়। উপস্থিত ছিলেন রেকর্ড রুম ও কোর্ট মালখানার ভারপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান, জুডিসিয়াল মেজিস্ট্রেট মোঃ আলাউদ্দীন, কোর্ড ইনিস্পেক্টর আব্দুল ওয়াহেদ, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী সহ সাংবাদিকবৃন্দ। এ সময় চীফ জুডিসিয়াল মেজিস্ট্রেট নিত্যানন্দ সরকার বলেন, একটা মেজিস্ট্রেসী যদি সঠিক বিচার দিতে চায় সেটার একটা অংশই হচ্ছে ঐ নথিটা নিস্পত্তি হওয়ার পরে যে আলামত থাকে তা ধ্বংস করা। ধ্বংস করার পরই ঐ কাজটি সুসম্পন্ন হয়। আমরা প্রতিদিন অনেক মামলা নিস্পত্তি করছি। নিস্পত্তিকৃত মামলাগুলির নথি ধ্বংসের সুনির্দিষ্ট বিধান রয়েছে আমাদের দেশে।

যেমন আজকে আমরা ৭০৮টি মামলার আলামত ও জব্দকৃত মালামাল ধ্বংস করবো। এই মামলা গুলি কোনটির বয়স তিন বছর, কোনটির বয়স পাঁচ বছর হয়েছে তারপর আমরা নিস্পত্তি করছি। অর্থাৎ আমাদের বিচার ব্যবস্থাকে জনবান্ধবমুখী এবং মানুষের দোরগরায় বিচার ব্যবস্থাকে পৌঁছে দেওয়ার জন্য এটা আমাদের একটা কাজের অংশ। এ ধরনের কার্যক্রম আমরা শুরু করেছি। আপনারা জানেন যে, এর আগে নথি ও আলামত ধ্বংস দীর্র্ঘদিন ধরে হয়নি। বিচার ব্যবস্থা বাধাগ্রস্থ হওয়ার এটি একটি প্রধান অন্তরায়। আপনাদের সকলের সহযোগিতা চাই। এই কাজটি চলমান থাকবে। বিচার ব্যবস্থার সেবা মানুষের দোরগরায় পৌঁছে দিতে আমাদের যা যা করা দরকার তাতে আমরা বদ্ধপরিকর।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net