1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে আটক -২ । - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত  চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর”  নীলাভ্র ফাউন্ডেশনের উদ্যোগে ড. আলী হোসেন চৌধুরী শিক্ষাবৃত্তি প্রদান

ঠাকুরগাঁওয়ে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে আটক -২ ।

মোঃ মজিবর রহমান শেখ,,
  • আপডেট টাইম : শনিবার, ৪ জুন, ২০২২
  • ২৬৯ বার

ঠাকুরগাঁও জেলায় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার ও পরীক্ষার্থী ব্যতিত অন্য ব্যক্তি পরীক্ষায় অংশগ্রহনের অভিযোগে ২ জনকে আটক করে পুলিশ। গত ৩ জুন শুক্রবার পৌর শহরের টেকনিক্যাল স্কুল কলেজ ও ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় সদর থানায় পৃথক ২টি মামলা দায়ের করা হয়। মামলার বিবরনে জানা যায়, ঐ দিন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে নাদিয়া আক্তার সাকির (মহিলা)’র পরিবর্তে নাদির আক্তার শাকিল নামে এক যুবক পরীক্ষায় অংশ গ্রহন করে। জালিয়াতির আশ্রয় নিয়ে অংশগ্রহনের বিষয়টি কেন্দ্রে ডিউটিরত শিক্ষকরা ধরে ফেলে। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। সে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার ছাপরহাটি মন্ডলেরহাট গ্রামের মো: সামসুল হকের ছেলে। তার প্রকৃত নাম এইচ এম আল মামুন। আপরদিকে ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে জালিয়াতির আশ্রয় নিয়ে পরীক্ষা দেওয়ার সময় বাসন্তি বালা (২৭) নামে এক পরীক্ষার্থীকে আটক করে কেন্দ্র দায়িত্বরত শিক্ষকেরা। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। সে ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানার মাধবপুর চোপড়াপাড়া গ্রামের ভবানী চন্দ্র রায়ের স্ত্রী। ৪ জুন শনিবার আদালতের মাধ্যমে তাদের ২ জনকে কারাগারে প্রেরন করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net