1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে ১০০ দুস্থ পরিবারের মধ্যে নলকূপ বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট সেন্টার (এইচ আর ডি সি) এর  আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস পালিত ঈদগাঁওয়ে পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৮ আসামী গ্রেফতার নবীনগরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন গোমাতলী মোহাজের সমিতির অডিট নিয়ে নয়ছয়, টেস্ট অডিট চলমান  ইসলামাবাদ ইউনিয়ন বিএনপির আংশিক কমিটি ঘোষনা মানবিক সাহায্যের আবেদন জানালেন পরিবার চন্দনাইশের এয়াকুব ক্যান্সারে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় পড়ে আছে ঘরে পশ্চিম গোমাতলী ভূমিহীন কৃষি সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত নবীনগরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি প্রাপ্তদের মাঝে পুরষ্কার বিতরণ রামগড়ে জুলাই শহিদের পরিবারের সদস্যকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত পলাতক চন্দনাইশে একটি সেতুর দাবি বরমা ও মধ্যম চরতিবাসীর

ঠাকুরগাঁওয়ে ১০০ দুস্থ পরিবারের মধ্যে নলকূপ বিতরণ

মোঃ মজিবর রহমান শেখ,,
  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ জুন, ২০২২
  • ২৬৩ বার

ঠাকুরগাঁও জেলায় বিনামূল্যে ১০০ দুস্থ, এতিম ও প্রতিবন্ধী পরিবারের মধ্যে নলকূপ বিতরণ করা হয়েছে। সোশ্যাল এজেন্সি ফর ওয়েলফেয়ার অ্যাডভান্সমেন্ট অব বাংলাদেশ (ছওয়াব) এর ব্যানারে ও অর্থায়নে এসব নলকূপ বিতরণ করা হয়। বৃহস্পতিবার(২৩ জুন) দুপুরে পৌর শহরের গোবিন্দনগর এলাকায় নলকূপগুলো হস্তান্তর করা হয়েছে। ছওয়াবের সিনিয়ার প্রোগ্রাম অফিসার আবু সাঈদ মোল্লা বলেন, ঠাকুরগাঁও সদর উপজেলার যেসব এলাকা আর্সেনিক যুক্ত সেসব এলাকার মানুষদের মধ্যে নলকূপ দেওয়া হয়েছে। আমাদের কর্মীরা মাঠ পর্যায়ে কাজ করে এতিম, দুস্থ এবং প্রতিবন্ধী পরিবারকে খুঁজে তাদের নামের তালিকা প্রস্তুত করেছে। সে তালিকা অনুযায়ী নলকূপ বিতরণ করা হয়েছে। তিনি আরো জানান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠান ও রাস্তার পাশে পথচারীদের জন্য নলকূপ স্থাপন করা হবে। যাতে সাধারণ মানুষ বিশুদ্ধ পানি পান করতে পারেন।

উপকারে ভোগী প্রতিবন্ধী আমিরুল ইসলাম বলেন, ‘নদীর ধারে বাড়ি আমার। এতোদিন নদী থেকে কলসিতে করে আনা পানি ফুটিয়ে পান করতে হতো আমাকে। আজ নলকূপ পেয়েছি। ছোয়াবের লোকরা নলকূপ স্থাপনের যাবতীয় খরচ বহন করছেন। আমি আনন্দিত।’ বিধবা সাহার বানু বলেন, ‘একটি নলকূপ স্থাপন করতে অনেক টাকা দরকার হয়। আমার কাছে পর্যাপ্ত টাকা না থাকায় এতোদিন অন্যের বাসা বাড়িতে নলকূপের পানি পান করতে হয়েছে। আজ আমাকে সেবাদানকারী প্রতিষ্ঠান বিনামূল্যে একটি নলকূপ দিয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net