ঢাকা   ০৫:১৪:০৪ এএম, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী কুমিল্লায় বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতির ৫৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত মাগুরার বিনোদপুরে ১০ম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল ও ইছালে সওয়াব অনুষ্ঠিত মাগুরায় হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ ও এসআই ইসমাইল কারাগারে খাদ্যের উন্নত মান ও স্বাদে আস্থার নাম ‘সাদিয়া’স কিচেন’ প্রদৃপ্ত প্রকল্পের, ৯০ জেলের মাঝে সুরক্ষা উপকরণ বিতরণ নাঙ্গলকোটের মক্রবপুরে বিএনপি’র দুই পক্ষের বিরোধ প্রকাশ্যে; যুবদলের মিছিলে হামলা,আহত-৯ এনসিপির শিল্প, বাণিজ্য, অর্থ ও পরিকল্পনা উপ-কমিটির সদস্য মনোনীত হলেন চৌদ্দগ্রামের কাজী ফখরুল ইসলাম আহ্ছানিয়া মিশনের উদ্যোগে রংধনু ইউসিএলসিতে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ–২০২৬ উদযাপন মাগুরার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

ঢাকা-চট্রগ্রাম রেলপথে এবার রেল সেতুর স্লিপার ক্লিপে লোহার নাট-বল্টু বদলে বাঁশ

এম,এ মান্নানঃ
  • আপডেট টাইম : বুধবার, ২৯ জুন, ২০২২
  • ৩৭১ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

এবার রেল সেতুর স্লিপার ক্লিপে নাট-বল্টু বদলে বাঁশের কঞ্চি,অবিশ্বাস্য মনে হলেও ঘটনা সত্য। বিভিন্ন স্থাপনায় রডের পরিবর্তে বাঁশ ব্যবহার এবং যমুনা সেতুর নাট-বল্টুর খবর প্রকাশ হলেও এবার দেখা গেলো রেল সেতুর স্লিপারে
ক্লিপে নাট-বল্টু বদলে বাঁশের কঞ্চি ব্যবহার করা হয়েছে।

ঢাকা- চট্টগ্রাম রেলপথের লাঙ্গলকোট উপজেলার বান্নঘর এলাকায় ২১৫নং রেলসেতু কাঠের অর্ধেক স্লিপার নষ্ট হয়ে গেছে। আর নষ্ট হওয়া স্লিপারের লোহার ক্লিপে নাট-বল্টু বদলে বাঁশের কঞ্চি।

মঙ্গলবার সরেজমিনে দেখা গেছে, লাকসাম- চট্টগ্রাম পর্যন্ত রেললাইনের বেশকিছু সেতু ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। দেখা গেছে রেলসেতুর কাঠের অর্ধেক স্লিপার নষ্ট হয়ে গেছে। আর নষ্ট হওয়া স্লিপারের সংস্কার কাজে লাগানো হয়েছে বাঁশ।এছাড়াও অনেক স্লিপারে ক্লিপ লাগানো নাট বল্টু ছাড়াই রেলপথে চলছে রেল। এতে ঝুঁকিতে রয়েছে সেতুগুলো।

নাঙ্গলকোট রেল স্টেশন থেকে প্রায় ২ কিলোমিটার উত্তরে বান্নাঘর মাজার সংলগ্ন বান্নাঘর এলাকায় খালের উপর নির্মিত ঢাকা-চট্রগ্রাম রেলপথে ২১৫নং রেল সেতু রয়েছে। ব্রিটিশ সরকারের করা ব্রিজটির পাশাপাশি বর্তমান সরকারের আমলে ডাবল লাইন নির্মাণের সময় চট্রগ্রাম অভিমুখী আরও একটি নতুন ব্রিজ করা হয়।

২১৫নং রেল সেতুর মধ্যে ৪২ টি কাটের চানি উপর স্লিপার রয়েছে।সেই স্লিপার আটকানো লোহার ক্লিপ থাকলেও পাশাপাশি পুরাতন ব্রিজের অনেকাংশেই লোহার ক্লিপের পরিবর্তে লাগানো হয়েছিল বাঁশের কঞ্চি। বিষয়টি সামাজিক যোগাযোগ ফেসবুকে মাধ্যমে ভাইরাল হলে মঙ্গলবার সকালে তড়িঘড়ি করে
রেল কর্তৃপক্ষের লোকজন বাঁশের কঞ্চি উঠিয়ে লোহার ক্লিপ বসালেও এখনো অবস্থা নাড়বড়ে রয়ে গেছে। কোথাও কোথাও এখানও বাঁশের কঞ্চি দেখা গেছে। আবার কোথাও ক্লিপ গুলো উঠে যাচ্ছে। সেতুর আশপাশের লাইনে অনেক গুলো ক্লিপ নেই।

এতে ঝুঁকিতে রয়েছে সেতু, যার কারণে বড় ধরনের ট্রেন দুর্ঘটনার আশংকা রয়েছে।
এ সেতুর উপর দিয়ে প্রতিদিন হাজার হাজার যাত্রী নিয়ে চট্টগ্রাম,লাঙ্গলকোট,লাকসাম কুমিল্লা-ঢাকা রুটে ট্রেন যাতায়াত করে এবং চট্রগ্রাম বন্দর থেকে ভারী মালবাহী ট্রেন এই সেতুর ওপর দিয়ে ঢাকায় যাওয়া আসা করে থাকে।
বান্নঘর এলাকার বাসিন্দা মোস্তফা কামাল ও জাকির হোসেন বলেন, বেশ কিছুদিন ধরে এই সেতুতে বাঁশের কঞ্চি ব্যবহার করে আসছে। মঙ্গলবার সকালে এগুলো পরিবর্তন করে দিয়েছে রেলওয়ে লোকেরা।
লাকসাম রেলওয়ে আইড্রালিও কর্মকর্তা আতিকুল রহমান বলেন, সেতুর বিষয়টি অনেক সংবাদকর্মীর মাধ্যমে শুনেছি এ বিষয় পি ডাব্লিউ আইকে জানানো হয়েছে।

এ বিষয়ে নাঙ্গলকোট রেল স্টেশন মাষ্টার জামাল উদ্দিন বলেন, এটা খুবই দুঃখের বিষয় এগুলো আমদের দেখার সুযোগ নেই। এগুলো দেখার দায়িত্ব ফেনী পি ডাব্লিউ আই।
এ বিষয়ে ফেনী জুনের পি ডাব্লিউ আই কর্মকর্তা রিপন চাকমা বলেন, এই ঘটনায় আমি লোক পাঠিয়েছি তারা ঠিক করে দিবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি