ঢাকা   ০৯:০৯:২১ পিএম, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন মাগুরা সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মেঘনা নদীপথ দিয়ে মিয়ানমারে সিমেন্ট পাচার: হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ১৭ টন সিমেন্টসহ আটক ৯ মাগুরায় হলুদ রঙের গ্যান্ডারী জাতের আখ চাষে লাভবান হচ্ছে কৃষক আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সহিংসতা দিয়ে ক্ষমতার পরিবর্তন নয়, বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেবেন না আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন বর্ণিল আয়োজনে মাধ্যমে ‘মাটিরাঙ্গা স্পোর্টস একাডেমি’র উদ্বোধন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র মধ্যে গ্রুপ বীমা চুক্তি নবায়ন 

দিনাজপুরের বিরলে যুবকের লাশ উদ্ধার

রফিকুল ইসলাম ফুলাল প্রতিনিধি দিনাজপুর:
  • আপডেট টাইম : সোমবার, ৬ জুন, ২০২২
  • ৩৪১ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

দিনাজপুরের বিরলে রোববার (৫ জুন) রাতে একজন নাপিত(নরসুন্দর)কে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার সকালে তার লাশ উদ্ধার করেছে বিরল থানা পুলিশ। তবে হত্যার কারণ জানতে পারেননি পুলিশ।

হত্যার শিকার নাপিতের নাম শুভ চন্দ্র শীল (২২)। তিনি বিরল উপজেলার টেঘরা মহেশপুর নাপিতপাড়ার বাসিন্দা সন্তোষ চন্দ্র শীলের ছেলে। তিনি কাঞ্চনঘাটের একটি সেলুনে চুল কাটার কাজ করতেন।

বিরল থানার ইনচার্জ ফখরুল ইসলাম জানান, খবর পেয়ে বিরলের উত্তর বহলা মোল্লাপাড়া গ্রামের কাঞ্চন রেলওয়ে স্টেশনের কাছে সকাল ৮টার দিকে নিহতের লাশ উদ্ধার করেন তারা। সুরতহাল রিপোর্টে লাশের মাথার বামদিকে গভীর আঘাতের চিহ্ন দেখতে পেয়েছেন তারা। ময়নাতদন্তে লাশ দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজের মর্গে প্রেরণসহ হত্যার রহস্য উদঘাটনের চেষ্টা চালাচ্ছেন তারা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি