ঢাকা   ১১:০২:৪৩ পিএম, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে মসজিদের মোতাওয়াল্লি নিয়োগ নিয়ে ভাই-বোনের বিরোধ, ভাই ইব্রাহিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ কোম্পানীগঞ্জে হোমল্যান্ড আবাসন লিঃ এর আয়োজনে উৎসবমুখর ফ্যামেলী ডে অনুষ্ঠান অনুষ্ঠিত  ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ’ লাকসামে কঠিন চীবর দানোৎসবে এমপি আবুল কালাম নোয়াখালীতে বেগমগঞ্জে ড. ইউনুসের গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ  মাগুরায় মানবতার সেবায় সব্দালপুর ক্লিনিকের উদ্যোগে পাড়ায় পাড়ায় মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পাচ্ছেন হাজারো শত মানুষ নোয়াখালীর চাটখিলে ‘ওপরের নির্দেশ’ বলে ৮টি ইউপিতে তালা দিলো যুবদল-ছাত্রদল দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‌‌‘আকভান’, যেসব জেলায় ঝড়বৃষ্টির আভাস আগুন-সহিংসতা চলছেই গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

ধর্মপাশা উপজেলা জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ায় খেলোয়াড়দের সংবর্ধনা

মহি উদ্দিন আরিফ ধর্মপাশা উপজেলা প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২
  • ৫০৭ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে (বালক, অনুর্ধ্ব-১৭) জেলা পর্যায়ের প্রতিযোগিতায় ধর্মপাশা উপজেলা দল চ্যাম্পিয়ন হওয়ায় সংশ্লিষ্ট খেলোয়াড়দের সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুর দেড়টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় গণমিলনায়তনে এ সংবর্ধনা দেওয়া হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনতাসির হাসান। উপজেলা পল্লী জীবিকায়ন কর্মকর্তা তৌহিদুল ইসলাম সোহাগের পরিচালনায় বক্তব্য দেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, সদর ইউপি চেয়ারম্যান জুবায়ের পাশা হিমু, ফুটবল দলের কোচ তরিকুল ইসলাম পলাশ, খেলোয়াড় সাইফুল ইসলাম। পরে প্রত্যেক খেলোয়াড়ের হাতে উপহার হিসেবে নগদ অর্থ ও খেলার সামগ্রী তুলে দেন অতিথিবৃন্দ। গত ২ জুন সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে ধর্মপাশা উপজেলা দল জগন্নাথপুর উপজেলা দলকে ১-০ গোলে হারিয়ে জেলা পর্যায়ে বিজয় লাভ করে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি