1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নোয়াখালীতে "নোয়াখাইল্লা ছড়া" নামে বইয়ের মোড়ক উন্মোচন - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর”  নীলাভ্র ফাউন্ডেশনের উদ্যোগে ড. আলী হোসেন চৌধুরী শিক্ষাবৃত্তি প্রদান ভাঙ্গুড়ায় কৃষকের ধান সংগ্রহ শেষ, সরকারি মূল্য পাওয়ায় কৃষকের মুখে হাসি জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী রঙধনু’র কর্মশালা ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ফলাহার মাগুরায় ২৫ হাজার টাকার বিনিময়ে শিশু বিক্রি! পুলিশের হাতে উদ্ধার

নোয়াখালীতে “নোয়াখাইল্লা ছড়া” নামে বইয়ের মোড়ক উন্মোচন

নোয়াখালী প্রতিনিধি :
  • আপডেট টাইম : শুক্রবার, ১০ জুন, ২০২২
  • ২৬৬ বার

নোয়াখালীর ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি নিয়ে “নোয়াখাইল্লা ছড়া” বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে ।

নোয়াখালী জেলা প্রেসক্লাব মিলনায়তনে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বই নিয়ে স্বাগত বক্তব্য রাখেন প্রফেসর মোঃ আবুল বাশার।

আবুল বাশার নোয়াখালীর ইতিহাস ঐহিত্যের অবিচ্ছেদ্য অংশ হারিয়ে যাওয়া অনেকগুলো শ্লোক ও ছড়া তুলে ধরেন এই বইয়ের মধ্যে। পাশা পাশি আঞ্চলিক ভাষায় মানুষের মুখে মুখে টিকে থাকা এসব শ্লোক ও ছড়া হারিয়ে যাওয়ার আগে আরও বেশি সংগ্রহ ও সংরক্ষণের উদ্যোগ গ্রহণের প্রতি গুরুত্বারোপ করা হয় অনুষ্ঠানে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক কাজী মুহাম্মদ রফিক উল্লাহ।

অনুষ্ঠানে অধ্যাপক মো. ইসমাইল হোসেনের সভাপতিত্বে ও সাইফুল আজিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফ ভূইয়া, প্রিন্সিপাল এনামুল হক, জেলা শিক্ষক সমিতির সভাপতি আবুল কাসেম, সাধারণ সম্পাদক মো. আলমগীর।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নোয়াখালী আবৃত্তি একাডেমির সভাপতি এমদাদ হোসেন কৈশোর, সাংবাদিক আবু নাছের মঞ্জু, লেখক গবেষক ফখরুল ইসলাম, পানা উল্লাহ, গিয়াস উদ্দিন মাহমুদ, কবি ফিরোজ শাহ, জুলফিকার হায়দার ও লায়লা তারেক সহ উপস্থিত ছিলেন শিক্ষক, সংস্কৃতিকর্মী ও সুশীল সমাজের বিভিন্ন নাগরিক প্রতিনিধিগন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net