1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে মিঠাপুকুরে আ'লীগ নেতা মওলার উদ্যোগে আনন্দ র‌্যালি - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীতে তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে বিশেষ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান রাষ্ট্রপতির আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে, অপরাধও কমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী আনোয়ারায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে, ৩ জনকে অর্থ ও কারাদণ্ সাবিনা ইয়াসমিনের জন্মদিনে ‘শুধু গান গেয়ে পরিচয়’ শত বছর পর মার্কিন মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ছবি, ১ ডলারের কয়েনে ট্রাম্প ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতির ভিত্তি ৭ পুলিশ কর্মকর্তা চাকরি থেকে বরখাস্ত জালালাবাদ ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসাবে গড়তে চাই – কাউন্সিলর প্রার্থী এডভোকেট মো.শফিকুল আলম স্বপন

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে মিঠাপুকুরে আ’লীগ নেতা মওলার উদ্যোগে আনন্দ র‌্যালি

খন্দকার রাকিবুল ইসলাম,রংপুর ব্যুরো
  • আপডেট টাইম : রবিবার, ২৬ জুন, ২০২২
  • ৩০৪ বার

আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ও পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে রংপুরের মিঠাপুকুরে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মোতাহার হোসেন মন্ডল মওলার উদ্যোগে আনন্দ র‌্যালি করেছে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

রোববার (২৬ জুন) দুপুরে পায়রাবন্দ রংপুর-ঢাকা মহাসড়কের পার্শ্বে বেগম রোকেয়া প্রবেশ তোরণ থেকে বাদ্যযন্ত্র ও শিল্পীদের গানের সাথে ঘোড়ার গাড়ি ও মোটরসাইকেলে করে মিঠাপুকুর উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে র‌্যালিটি। পরে মিঠাপুকুর বাজার ওভারপাসের নিচে সমাবেশে বক্তব্য রাখেন, সাবেক ছাত্র নেতা ও মিঠাপুকুর কলেজের সাবেক ভিপি কামরুজ্জামান কামরু, রংপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আপন সরকারসহ অন্যরা।

সমাবেশে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মোতাহার হোসেন মন্ডল মওলা বলেন, দেশী-বিদেশী নানা ষড়যন্ত্রকে উপেক্ষা করে বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলার জনগণকে নিয়ে দেশের টাকায় প্রমত্তা পদ্মার বুকে বিশ্বকে তাক লাগানো সেতু নির্মাণ করেছেন। যার সুফল পাচ্ছেন দেশের জনগণ। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে। নৌকার পক্ষে রায় দিয়ে উন্নয়ন ধারাকে অব্যহত রাখাসহ দেশ বিরোধী ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে।

সমাবেশে মিঠাপুকুর উপজেলার আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net