1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
প্রকাশ্যে মুক্তিযুদ্ধার কাছে ক্ষমা চাইলেই বখাটে যুবক সুজিত চন্দ্র দাস। - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর

প্রকাশ্যে মুক্তিযুদ্ধার কাছে ক্ষমা চাইলেই বখাটে যুবক সুজিত চন্দ্র দাস।

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : বুধবার, ৮ জুন, ২০২২
  • ৫৮৮ বার

পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সুনামগঞ্জের ধর্মপাশায় মুক্তিযোদ্ধার সন্তানকে মারধর ও মুক্তিযোদ্ধকে মারধরের চেষ্টার ঘটনা এক সালিশ বৈঠকে নিষ্পত্তি হয়েছে। বুধবার বিকেল চারটার দিকে সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের সুখাইড় মন্দির প্রাঙ্গণে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্যদের উপস্থিতিতে এ সালিশ অনুষ্ঠিত হয়। সালিশে অভিযুক্ত সুজিত চন্দ্র দাস বীর মুক্তিযোদ্ধা স্বদেশ দাসের কাছে এ ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন। সুজিত একই গ্রামের অনন্ত দাসের ছেলে। সালিশে সভাপতিত্ব করেন, সুখাইড় রাজাপুুর উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সধারণ সম্পাদক রফিকুল বারি বাচ্চু। গত শনিবার বীর মুক্তিযোদ্ধা স্বদেশ দাস সুজিত চন্দ্র দাসের বিরুদ্ধে তাঁকে মারধরের চেষ্টা ও তাঁর ছেলে প্রজেশ দাসকে মারধর করা হয়েছে বলে ধর্মপাশা থানায় লিখিত অভিযোগ করেন।

বীর মুক্তিযোদ্ধা স্বদেশ দাসের ছেলে প্রজেশ দাস পেশায় একজন রাজমিস্ত্রী। সুজিত চন্দ্র দাস সুখাইড় বাজারে একটি ঘরের কাজের জন্য প্রজেশকে বলেন। প্রজেশ সুজিতের ঘরের কাজ শেষে হিসাব নিকাশ করে দেখেন সুজিতের কাছে সাত হাজার টাকা পাওনা রয়েছে। এই পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সুজিত গত শুক্রবার বিকেলে প্রজেশকে মারধর করে। খবর শুনে স্বদেশ দাস এগিয়ে গেলে তাঁকেও মারধরের চেষ্টা চালায় সুজিত।
উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি কায়েস খান পাঠান ও স্থানীয় ইউপি সদস্য বাবুল মিয়া বলেন, ‘পাওনা টাকার বিষয়টি নিষ্পত্তি হয়েছে এবং সুজিত ভবিষ্যতে এ ধরনের কাজ করবে না বলে বীর মুক্তিযোদ্ধার কাছে পা ধরে ক্ষমা চেয়েছে।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net