1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
প্রধানমন্ত্রীকে হুমকির প্রতিবাদে লাকসামে আ’লীগের বিক্ষোভ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা-ভাঙচুর মা‌টিরাঙ্গায় চতুর্থ শ্রেনির শিক্ষার্থীকে ধর্ষণ হাটহাজারী এনসিপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ডিআইজি-অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর কুমিল্লায় নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিকারের অভিযান: ৬ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা এনসিটি এবং সিসিটি ১৫ বছর মেয়াদে বিদেশী অপারেটরকে পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রতিবাদে স্কপ চট্টগ্রামের মানববন্ধন হাজী আব্দুল মালেক ভূঁইয়ার মৃত্যুবার্ষিকীতে বিশেষ দোয়া অনুষ্ঠিত নোয়াখালীতে জেলা পুলিশের আয়োজনে আসন্ন দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

প্রধানমন্ত্রীকে হুমকির প্রতিবাদে লাকসামে আ’লীগের বিক্ষোভ

এম,এ মান্নানঃ
  • আপডেট টাইম : শনিবার, ৪ জুন, ২০২২
  • ৪৭২ বার
ছবিঃ প্রধানমন্ত্রীকে হুমকির প্রতিবাদে লাকসামে আ’লীগের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিএনপি, যুবদল, ছাত্রদল ও মহিলা দলের কটূক্তি এবং হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ করেছে লাকসাম উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।

বিক্ষোভ মিছিলে উপজেলা যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা অংশ নেন।

উপজেলা আওয়ামী লীগের আয়োজনে শনিবার বিকাল ৩টায় উপজেলার ৮ টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ড থেকে এক এক বিশাল
বিক্ষোভ মিছিল বের করে। এরপর বিক্ষোভ মিছিলটি পুরো পৌর শহর প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয় এসে একরত্তি হয় নেতাকর্মীরা। পরে
একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করে পৌরসভার চত্ত্বরে প্রতিবাদ সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়।

উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী ইসহাক মিয়ার সভাপতিত্বে প্রতিবাদে বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইউনুছ ভুঁইয়া, উপজেলার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম হিরা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহব্বত আলী, পৌর মেয়র উপজেলা যুবলীগের আহবায়ক অধ্যাপক আবুল খায়ের,
স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নিজাম উদ্দীন শামীম, সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর আলম, ছাত্রলীগ সভাপতি সালাউদ্দিন সানি, সম্পাদক আমিনুল তুষার, ইউপি চেয়ারম্যান ওমর ফারুক, হাজী আলী আহমেদ, ইমান হোসেন, মনজুরুল ইসলাম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net