1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে খুটাখালী আ’লীগের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত  চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর”  নীলাভ্র ফাউন্ডেশনের উদ্যোগে ড. আলী হোসেন চৌধুরী শিক্ষাবৃত্তি প্রদান

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে খুটাখালী আ’লীগের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

সেলিম উদ্দীন,কক্সবাজার।
  • আপডেট টাইম : শনিবার, ৪ জুন, ২০২২
  • ২৬৮ বার

প্রধানমন্ত্রী ও আ’লীগের সভানেত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে কক্সবাজারের চকরিয়া উপজেলায় খুটাখালী ইউনিয়ন আ’লীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

৪ জুন (শনিবার) কিশলয় স্কুল গেইট থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ইসলামী ব্যাংক চত্বরে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন ইউনিয়ন আ’লীগ সভাপতি আলহাজ্ব জয়নাল আবেদীন ও সাধারন সম্পাদক বাহাদুর হক।

খুটাখালী ইউনিয়ন আ’লীগের আয়োজনে বিক্ষোভ মিছিল শেষে যুবলীগ নেতা মোঃ ইমরান খানের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য দেন ইউনিয়ন আ’লীগ সভাপতি আলহাজ্ব জয়নাল আবেদীন, সহ সভাপতি এম বেলাল আজাদ, সাঈদ মুহাম্মদ শাহজালাল, সাধারন সম্পাদক বাহাদুর হক ও যুগ্ম সাধারন সম্পাদক মনিরুল হক ভুট্রো প্রমুখ।

এসময় ইউনিয়ন আ’লীগ সহ সভাপতি মাষ্টার বশির আহমদ, শেখ বশির আহমদ হেলালী, শফিকুর রহমান শফি মেম্বার, জিল্লুর রহমান, মাঈন উদ্দীন, খোরশেদ আলম মিন্টু, মেম্বার ছৈয়দ হোছাইন, সাবেক মেম্বার অলি আহমদ, জসিম উদ্দীন, আকতার কামাল, মেম্বার জিশান শাহরিয়ার, ওয়াশিম আকরাম, জহিরুল ইসলাম, ফরিদুল ইসলাম, রফিকুল ইসলাম, মান্নান, শফিউল আজম, মিজানুর রহমান ও মোঃ শাহিনসহ আ’লীগের বিভিন্ন সহযোগি ও অঙ্গ সংগঠনের নেতা, কর্মী ও সমর্থকগণ মিছিলে অংশ নেন।

বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, ৭৫ সালে জামায়াত বিএনপির দালালীর মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যা করেও ক্ষান্ত হতে পারেনি পরাজিত শক্তিরা।

২০২২ সালে দেশ যখন উন্নতির শিখরে পৌঁছে যাচ্ছে আবারো সেই খন্দকার মোস্তাকের অনুসারিরা বেপরোয়া হয়ে উঠেছে। তারা দেশকে অশান্ত করতে শেখ হাছিনাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। আমরা আওয়ামীলীগ পরিবারের প্রতিটি সন্তান সেই কথার জবাব দিবো রাজনৈতিক ভাবে মোকাবেলা করে।

পদ্মাসেতু এখন আর স্বপ্ন নয়, সেটা সত্যি হয়ে গেছে তার প্রমান আগামী ২৫ জুন প্রমান করবে বাংলাদেশ আওয়ামীলীগ। দেশের মানুষের অর্থায়নে আজ স্বপ্নের পদ্মাসেতু দিয়ে মানুষ পারাপার করবে। সেই কারনে বিএনপি জামাতের নেতা কর্মীদের সহ্য হচ্ছেনা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net