1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর”  নীলাভ্র ফাউন্ডেশনের উদ্যোগে ড. আলী হোসেন চৌধুরী শিক্ষাবৃত্তি প্রদান ভাঙ্গুড়ায় কৃষকের ধান সংগ্রহ শেষ, সরকারি মূল্য পাওয়ায় কৃষকের মুখে হাসি জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী রঙধনু’র কর্মশালা ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ফলাহার মাগুরায় ২৫ হাজার টাকার বিনিময়ে শিশু বিক্রি! পুলিশের হাতে উদ্ধার

বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত

শিব্বির আহমদ রানা, বাঁশখালী প্রতিনিধি, চট্টগ্রামঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২
  • ৪১৫ বার

বাঁশখালীতে রাস্তা পারাপার করতে গিয়ে সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় ছৈয়দ্যুল আলম (৫৫) নামে এক পথচারী ক্ষুদ্র ব্যবসায়ী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৯ জুন) সন্ধ্যা ৬ টা ৪০ মিনিটের সময় বাঁশখালী প্রধানসড়ক সংলগ্ন বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের নাপোড়া মীর পাড়া রাস্তার মাথার পশ্চিম পাশে প্রধানসড়ক সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহত ছৈয়দুল আলম উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড এলাকার নাপোড়া মীর পাড়া ছৈয়দনুর বাপের বাড়ীর ওলা মিয়ার পুত্র। নিহত ছৈয়দুল আলম একজন ক্ষুদ্র ব্যবসায়ী।

স্থানীয় প্রত্যক্ষদর্শী আবির জানান, বাঁশখালী প্রধানসড়ক সংলগ্ন নাপোড়া মীর পাড়া রাস্তার মাথার পশ্চিম পাশে সন্ধ্যায় রাস্তার পশ্চিম পার্শ্ব থেকে পূর্ব পার্শ্বে পারাপার করার সময় দ্রতগতির সিএনজির ধাক্কায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয় তিনি।

পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে উদ্ধার করে তাকে বাঁশখালী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দীন জানান, সড়ক দূর্ঘটনায় নিহত ছৈয়দুল আলমের পরিবার চাইলে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net