ঢাকা   ০৬:২৮:৩১ এএম, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী কুমিল্লায় বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতির ৫৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত মাগুরার বিনোদপুরে ১০ম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল ও ইছালে সওয়াব অনুষ্ঠিত মাগুরায় হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ ও এসআই ইসমাইল কারাগারে খাদ্যের উন্নত মান ও স্বাদে আস্থার নাম ‘সাদিয়া’স কিচেন’ প্রদৃপ্ত প্রকল্পের, ৯০ জেলের মাঝে সুরক্ষা উপকরণ বিতরণ নাঙ্গলকোটের মক্রবপুরে বিএনপি’র দুই পক্ষের বিরোধ প্রকাশ্যে; যুবদলের মিছিলে হামলা,আহত-৯ এনসিপির শিল্প, বাণিজ্য, অর্থ ও পরিকল্পনা উপ-কমিটির সদস্য মনোনীত হলেন চৌদ্দগ্রামের কাজী ফখরুল ইসলাম আহ্ছানিয়া মিশনের উদ্যোগে রংধনু ইউসিএলসিতে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ–২০২৬ উদযাপন মাগুরার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

বাঁশখালীতে ১২৭ ভোট কেন্দ্রে ‘ইভিএম’ ভোটের প্রশিক্ষণ কাল

শিব্বির আহমদ রানা, বাঁশখালী প্রতিনিধি, চট্টগ্রামঃ
  • আপডেট টাইম : রবিবার, ১২ জুন, ২০২২
  • ৩১৬ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নবম ধাপের তফশিল অনুযায়ী বাঁশখালী উপজেলার ১৪টি ইউনিয়নের মধ্যে ১৩টি ইউনিয়নে আগামী ১৫ জুন ভোটগ্রহণ। বাঁশখালীতে ইউপি নির্বাচনে এই প্রথম বারের মত ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে ভোটপ্রদান করবেন উপজেলার প্রায় ২ লক্ষ ৭৪ হাজারের অধিক ভোটার। কিন্তু এ পদ্ধতি সম্পর্কে প্রাথমিক কোনো ধারণাও নেই ভোটারদের।

যে কারণে নির্বাচন কমিশনের উদ্যোগে আগামীকাল সোমবার (১৩ জুন) বাঁশখালীর ১২৭ ভোট কেন্দ্রে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইভিএম এর মাধ্যমে ভোটারদের ভোট প্রদান মহড়া ‘মক ভোট’ (প্রশিক্ষণ) অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করেছেন বাঁশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ ফয়সাল আলম।

এদিকে, নির্বাচনকে ঘিরে শেষ সময়ের মধ্যে জমে উঠেছে প্রচার-প্রচারণা। পোস্টার-ব্যানারে ছেয়ে গেছে গোটা উপজেলা। মিছিল-মিটিং, পথসভা আর উঠান বৈঠকে চলছে গণসংযোগ। নির্ঘুম রাত আর ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। স্বল্প সময়ের জন্য হলেও কদর বেড়েছে ভোটারদের। প্রার্থীরা সকাল থেকে রাত পর্যন্ত ঘুরছেন ভোটারদের ধারে ধারে, দিচ্ছেন নানান প্রতিশ্রুতি।

হাট-বাজারের চায়ের কাপে বইছে নির্বাচনী ঝড়।
প্রসঙ্গত, নবম ধাপে বাঁশখালী উপজেলার বাঁশখালীর ১৩টি ইউপির প্রত্যেকটিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের একক প্রার্থী নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ উপজেলার ১৪ টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫শত ২৬ জন। চাম্বল ইউপি নির্বাচন স্থগিত থাকায় ১৩টি ইউনিয়নের মোট ২ লাখ ৭৪ হাজার ৯ শত ৩৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। এদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৪৬ হাজার ৬শত ২৮ জন, মহিলা ভোটার ১ লাখ ২৮ হাজার ৩শত ৮ জন।

ইউনিয়ন ভিত্তিক ভোটারদের মধ্যে খানখানাবাদে ২১ হাজার ৫শত ৯৯ জন, বাহারছড়ায় ২৭ হাজার ১শত ৬৩ জন, কালীপুরে ২৪ হাজার ৫শত ১০ জন, বৈলছড়িতে ১৩ হাজার ৬শত ৪১ জন, কাথরিয়ায় ১৬ হাজার ৯০ জন, সরলে ২৭ হাজার ১২ জন, শিলকূপে ১৭ হাজার ১শত ৯০ জন, গন্ডামারায় ২৪ হাজার ৪শ জন, পুঁইছড়িতে ২৬ হাজার ২শত ১৩ জন, শেখেরখীলে ১৫ হাজার ৫শত ৬৭ জন, ছনুয়ায় ১৯ হাজার ৭শত ১৩জন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি