ঢাকা   ০৮:১৭:১৫ পিএম, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাগুরার বিনোদপুরে ১০ম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল ও ইছালে সওয়াব অনুষ্ঠিত মাগুরায় হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ ও এসআই ইসমাইল কারাগারে খাদ্যের উন্নত মান ও স্বাদে আস্থার নাম ‘সাদিয়া’স কিচেন’ প্রদৃপ্ত প্রকল্পের, ৯০ জেলের মাঝে সুরক্ষা উপকরণ বিতরণ নাঙ্গলকোটের মক্রবপুরে বিএনপি’র দুই পক্ষের বিরোধ প্রকাশ্যে; যুবদলের মিছিলে হামলা,আহত-৯ এনসিপির শিল্প, বাণিজ্য, অর্থ ও পরিকল্পনা উপ-কমিটির সদস্য মনোনীত হলেন চৌদ্দগ্রামের কাজী ফখরুল ইসলাম আহ্ছানিয়া মিশনের উদ্যোগে রংধনু ইউসিএলসিতে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ–২০২৬ উদযাপন মাগুরার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ চন্দনাইশে দিনদুপুরে প্রধান শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরি, ১৯ লাখ ৫০ হাজার টাকার মালামাল লুট ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে কোম্পানীগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ভারী বর্ষনে রাউজানের জনগুরুত্বপূর্ণ হাফেজ বজলুর রহমান সড়ক দেবে গেছে

শাহাদাত হোসেন,রাউজান প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ১৮ জুন, ২০২২
  • ৩৯৫ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

উজানের পাহাড়ি ঢল কয়েক দিনের টানা ভারী বর্ষনে রাউজান উপজেলা নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বিভিন্ন গ্রামের রাস্তা ঘাট ও ফসলের জমি পানির নিচে তলিয়ে গেছে।দুর্ভোগে পড়েছে মানুষ।সরেজমিন দেখা গেছে রাউজানের বিভিন্ন গ্রাম পানির নিছে ডুবে রয়েছে।

সরেজমিনে দেখা যায়, কয়েক দিনের টানা ভারী বর্ষন ও উজানের পাহাড়ি ঢলের শ্রোতে সর্তা- ডাবুয়া,কাঁসখালি ও রাউজান খালের পানি বৃদ্ধি হওয়ায় হলদিয়া,ডাবুয়া, চিকদাইর, নোয়াজিষপুর,গহিরা,বিনাজুরি,রাউজান পৌর এলাকার সুলতানপুর, কুন্ডেশ্বরী,শাহনগর, ছিটিয়াপাড়া,দায়রা ঘাটা,জানালীহাট,বেরুলিয়া, রাউজান সদর ইউনিয়নের বড়ুয়া পাড়া,নাতোয়ান বাগিচা,খানখানাবাদ এলাকাসহ বিভিন্ন এলাকা পানির নিচে তলিয়ে গেছে।এলাকার বহু বাড়িঘর পানির নিছে নিমজ্জিত।রাউজান খালের বাঁধ ভাঙনে রাউজানের জনগুরুত্বপূর্ন সড়ক হাফেজ বজলুর রহমান সড়কের মাঝ খানে পানি শ্রোতে ভেঙে গেছে।বন্ধ রয়েছে যানচলাচল।শনিবার রাউজানের সংসদ সদস্য এবি এম ফজলে করিম চৌধুরী নির্দেশনায় রাউজান পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ পানিতে তলিয়ে যাওয়া পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি