ঢাকা   ০৫:৪৪:৫৯ পিএম, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাগুরায় মানবতার সেবায় সব্দালপুর ক্লিনিকের উদ্যোগে পাড়ায় পাড়ায় মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পাচ্ছেন হাজারো শত মানুষ নোয়াখালীর চাটখিলে ‘ওপরের নির্দেশ’ বলে ৮টি ইউপিতে তালা দিলো যুবদল-ছাত্রদল দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‌‌‘আকভান’, যেসব জেলায় ঝড়বৃষ্টির আভাস আগুন-সহিংসতা চলছেই গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন মাগুরা সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মেঘনা নদীপথ দিয়ে মিয়ানমারে সিমেন্ট পাচার: হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ১৭ টন সিমেন্টসহ আটক ৯ মাগুরায় হলুদ রঙের গ্যান্ডারী জাতের আখ চাষে লাভবান হচ্ছে কৃষক আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

ভোলা প্রেসক্লাবের পক্ষ থেকে সাংবাদিক হাবিবুর রহমান কে সংবর্ধনা

খলিল উদ্দিন ফরিদ।। ভোলা জেলা প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২
  • ৪১৩ বার
  • ৬ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

ভোলার প্রথিতযশা সাংবাদিক এম. হাবিবুর রহমান বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড-২১ পাওয়ায় ভোলা প্রেসক্লাবের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেয়া হয়েছে। বুধবার (২২ জুন) সন্ধ্যায় ভোলা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন ভোলা জেলা প্রশাসক মোঃ তৌফিক-ই-লাহী চৌধুরী। প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ এম. ফারুকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব।

এসময় বক্তব্য রাখেন, ভোলা জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম, সদর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, জেলা বিজেপির সভাপতি আমিরুল ইসলাম রতন, প্রফেসর দুলাল চন্দ্র ঘোষ, দৈনিক আজকের ভোলার সম্পাদক আলহাজ্ব মু. শওকাত হোসেন প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, ভোলা জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার দোস্ত মাহমুদ, সিভিল সার্জন ডাক্তার কে. এম. শফিকুজ্জামান, ভোলা আইনজীবী সমিতির সম্পাদক এ্যাডভোকেট মাহবুবুল হক লিটু, ভোলা জেলা বিজেপির সাধারণ সম্পাদক মোতাছিম বিল্লাহ, অধ্যক্ষ মাকসুদুর রহমান, অধ্যক্ষ জাহান জেব আলম চৌধুরী, অধ্যক্ষ হারুন অর রশিদ, অধ্যক্ষ মাজাহারুল ইসলাম, ভোলা বারের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মো. ইউসুফসহ শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ। সকলের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন, সংবর্ধিত ব্যক্তিত্ব এম হাবিবুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, ভোলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিতাভ রায় অপু।
সংবর্ধিত ব্যক্তিত্ব এম. হাবিবুর রহমান ১৯৪৪ সালের ৩১ জানুয়ারি ভোলা শহরের ঐতিহ্যবাহী পরিবারে জন্মগ্রহণ করেন। এম. হাবিবুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ¯œাতক ডিগ্রি নিয়ে ১৯৬৮ সালে দৈনিক পূর্বদেশ পত্রিকার ডেক্স রিপোর্টার হিসেবে সাংবাদিকতা জীবন শুরু করেন। ১৯৭০ সালের ১২ নভেম্বর ভয়াল ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের সংবাদ “কাঁদো বাঙালি কাঁদো, ভোলার গাছে গাছে ঝুলছে লাশ” শিরোনামে তার সংবাদ ৪ দিন পর পূর্বদেশ পত্রিকায় ছাপা হয়। ওই সংবাদ প্রকাশের পর রাজধানীসহ সারা দেশের মানুষ জানতে পারেন।

এরপর ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধের সময় জীবনের ঝুঁকি নিয়ে সাংবাদিক হাবিবুর রহমান ভোলায় পাকহানাদার বাহিনীর টর্চার সেলের কাছাকাছি গিয়ে মুক্তিযোদ্ধাদের উপর করা অত্যাচার নির্যাতনের ছবি তুলেছিলেন। যা পরবর্তীতে পূর্বদেশ পত্রিকায় ছাপা হয়েছিল। হাবিবুর রহমান ১৯৮৪ সালে বাংলাদেশ সংবাদ সংস্থায় (বাসস) যোগ দেন। ১৯৮৫ সালে বাংলাদেশ বেতারে যোগ দিয়েছেন। সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় পেয়েছেন রাষ্ট্রপতি পদক।
এরপর ১৯৯৪ সালে ভোলা থেকে ‘দৈনিক বাংলার কণ্ঠ’ নামে একটি পত্রিকার প্রকাশক ও সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন। বর্তমানে নিয়মিত সাংবাদিকতা করছেন বাংলাদেশ বেতারে।
১৯৭২ সাল থেকে দীর্ঘদিন ভোলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। গত এক যুগ সভাপতির দায়িত্ব পালন করছেন। হাবিবুর রহমান ছিলেন মুসলিম ইনস্টিটিউট এন্ড পাবলিক লাইব্রেরির সম্পাদক।
পাশাপাশি ছাত্রজীবনে দক্ষিণাঞ্চলে ফুটবলার হিসেবেও খ্যাতির শিখরে ছিলেন হাবিবুর রহমান। সাংবাদিকতায় অর্ধশত বছর পূর্ণ করার গৌরব অর্জন করায় এ বছর তিনি বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড ২১ লাভ করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি