1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মীরসরাইয়ে ট্রাক চাপায় নিহত-২ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে টাকা নিয়ে জব্দ ডাম্পার গাড়ি ছেড়ে দিলেন রেঞ্জার কিশলয় বালিকা স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত  সাতকানিয়ায় এতিমখানা ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ ত্রিশ হাজার লিটার ভোজ্যতেল মজুত : অভিযানে লাখ টাকা দণ্ড হাটহাজারীতে নোয়াখালীর বেগমগঞ্জ ও  কোম্পানীগঞ্জ মডেল থানায় নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ  ফসলি জমির মাটি কাটায় সাতকানিয়ায় ইটভাটাকে দুই লাখ টাকা জরিমানা দাউদকান্দিতে রিকশা চালকের মেয়েকে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে দেননি অধ্যক্ষ ভাঙা হাতে অস্ত্রোপচার করাতে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু  খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য হিসেবে লক্ষীছড়ির মোবারক হোসেন’ক  দেখতে চায় লক্ষীছড়ি বাসী কোম্পানীগঞ্জে “শাহজাদপুর প্রিমিয়ার লিগ-২০২৬” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত

মীরসরাইয়ে ট্রাক চাপায় নিহত-২

মীরসরাই প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ জুন, ২০২২
  • ২৮৪ বার

মীরসরাইয়ে বারইয়ারহাট-খাগড়াছড়ি সড়কে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুই ব্যক্তি নিহত হন। এতে গুরুতর আহত হয়েছেন আরো দুইজন।
মঙ্গলবার (১৪ জুন) দুপুর ২টায় উপজেলার ১নং করেরহাট ইউনিয়নের ঘেঁড়ামারা এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশাকে ট্রাক চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. রুবেল (৩০) স্থানীয় করেরহাট ইউনিয়নের ঘেঁড়ামারা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

অন্যজন রিকশার চালক একই ইউনিয়নের পূর্ব অলিনগর গ্রামের মো. ইউসুপ। আহতরা হলেন খোরশেদ আলম ও নাজমুল হোসেন। আহতদের মধ্যে প্রথমে দু’জনকে স্থানীয় বারইয়ারহাট পৌর এলাকার বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সুফল চন্দ্র জানান, ট্রাকের চাপায় ব্যাটারিচালিত রিকশার চালক ইউসুপ ও যাত্রী রুবেল ঘটনাস্থলেই মারা যান। বাকি আহত দুই যাত্রীকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাকবলিত রিকশা ও ঘাতক ট্রাকটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। ট্রাকের চালক ঘটনার পরপর পালিয়ে গেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net