1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানে পানির নিচে সড়ক-প্লাবিত নিম্নাঞ্চল - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কর্ণফুলীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, মোবাইল কোর্টে বেকারি সিলগালা অস্ট্রেলিয়ার মাটিতে জয় বাংলাদেশের ক্রিকেটের জন্য ‘হিউজ অ্যাচিভমেন্ট’: আশরাফুল নোয়াখালীতে তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে বিশেষ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান রাষ্ট্রপতির আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে, অপরাধও কমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী আনোয়ারায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে, ৩ জনকে অর্থ ও কারাদণ্ সাবিনা ইয়াসমিনের জন্মদিনে ‘শুধু গান গেয়ে পরিচয়’ শত বছর পর মার্কিন মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ছবি, ১ ডলারের কয়েনে ট্রাম্প ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতির ভিত্তি

রাউজানে পানির নিচে সড়ক-প্লাবিত নিম্নাঞ্চল

বিশেষ প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : সোমবার, ২০ জুন, ২০২২
  • ২৮৬ বার

টানা চার দিনের বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের শ্রোতে রাউজানের কয়েকটি খালের পাড় ভেঙে বিভিন্ন গ্রাম প্লাবিত হয়েছে।সরেজমিনে দেখা গেছে,ডাবুয়া ও কাঁসখালী খালের পাড় ভেঙে চিকদাইর পাঠান পাড়,দক্ষিণ সর্তা,বেরুলিয়া,দাইয়্যার ঘাটা,সরতের দোকান,জালানী হাট,কুণ্ডেশ্বরী,পশ্চিম সুলতানপুর, ছিটিয়া পাড়া,শরীফ পাড়া,ঢেউয়া পাড়া,হাজী পাড়া,ডাবুয়া দক্ষিণ হিংলা,কলমপতি,রাউজান ইউনিয়নের কেউটিয়া খলিলাবাদ,মঙ্গলখালী, খানখানাবাদসহ বিভিন্ন এলাকা পানিতে ডুবে রয়েছে।উপজেলার জনগুরুত্বপূর্ন হাফেজ বজলুর রহমান সড়ক,চিকদাইর পাঠান পাড়া সড়ক, সাহেব বাড়ী সড়ক,বিনাজুরী লেলাঙ্গারা সড়কসহ কয়েকটি সড়কের উপর দিয়ে পানি গড়াচ্ছে।এড়াছাও পানি নিচে ডুবে রয়েছে কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান,মানুষের বাড়িঘর,হাট-বাজার,কৃষকের ফসলী জমি, খামারিদের পল্টি ফার্ম,মৎস্য চাষীদের পুকুর।কোথাও গলা পর্যন্ত পানি আবার কোথাও হাঁটু পর্যন্ত পানি।অনেককে জলমগ্ন পানিতে হাত জাল ও ভাসা জাল দিয়ে মাছ ধরতেও দেখা গেছে। বৃষ্টি বন্ধ না হলে পানি বেড়ে জনদুর্ভোগ বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন স্থানীরা।অন্যদিকে সড়ক উপর হাঁটু পর্যন্ত পানি হওয়ায় সিএনজি অটোরিক্সা চালকরা অতিরিক্ত ভাড়া আদায় করছে বলে অভিযোগ পাওয়া গেছে।একদিকে আরও দুই তিনদিন ভারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net