1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাজবাড়ী ইউ,পি সদস্যকে গুলি করে হত্যা - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর করেছে ডিবি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন কক্সবাজারে টঙ্গী রিপোর্টার্স ক্লাবের চার দিনের আনন্দ ভ্রমণ সম্পন্ন জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার মনোহরগঞ্জে স্বর্ণ ব্যবসায়ীকে বাঁচাতে গিয়ে ডাকাতিদের হামলায় শিকার ওমর ফারুক মাগুরায় জামায়াতে ইসলামীর উদ্যোগে আন্তর্জাতিক প্রবীন দিবস পালিত  মাগুরার শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার ময়মনসিংহে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৭ সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনের জন্মদিনে বাংলাদেশ সুশীল ফোরামের ফুলেল শুভেচ্ছা জন্মদিনে শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান

রাজবাড়ী ইউ,পি সদস্যকে গুলি করে হত্যা

নেহাল আহমেদ। রাজবাড়ী
  • আপডেট টাইম : বুধবার, ২৯ জুন, ২০২২
  • ৩০৬ বার

নিহত ব্যক্তির নাম ফয়েজুর বিশ্বাস ওরফে ফয়েজ মেম্বার (৫০)। তিনি পাংশা উপজেলার পাট্টা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬ নম্বর ওয়ার্ডের নির্বাচিত সদস্য ছিলেন। তাঁর বাবার নাম আবদুল হামিদ বিশ্বাস। ফয়েজুরের বাড়ি পাট্টা ইউনিয়নের বিলমণ্ডপ গ্রামে। তিনি দুই সন্তানের জনক ছিলেন। আগেও একবার তাঁকে গুলি করে হত্যার চেষ্টা করা হয়েছিল।

রাজবাড়ীর কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের কুম্বুলমাঠ এলাকায় এক ইউপি সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছে। আজ বুধবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় বছর ১০ আগে রাতে ফয়েজুর ও ৩ নম্বর ওয়ার্ডের সদস্য দেবেশ শীলকে হত্যাচেষ্টা করা হয়। তাঁদের ফোন করে আঁধারকোটা মোড় নামক এলাকায় ডেকে নিয়ে গুলি করা হয়। দেবেশ ঘটনাস্থলেই নিহত হন। কিন্তু প্রাণে বেঁচে যান ফয়েজুর। আজ বিকেলে তিনি বাহের মোড় নামক বাজারে ছিলেন। এ সময় তাঁর মুঠোফোনে কল আসে। ফোনে কথা বলার পর তিনি একটি ভ্যানে রওনা দেন। কিছু দূর যাওয়ার পর সাওরাইল ইউনিয়নের কুম্বুলমাঠ নামক এলাকায় পৌঁছালে কয়েকজন মুখোশধারী দুর্বৃত্ত তাঁর গতি রোধ করে। স্থানটি বাহের মোড় থেকে আধা কিলোমিটার ও তাঁর বাড়ি থেকে দেড় কিলোমিটার দূরে। তাঁকে ভ্যান থেকে নামিয়ে গুলি করে হত্যা করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net