ঢাকা   ০১:৫৬:১০ এএম, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী কুমিল্লায় বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতির ৫৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত মাগুরার বিনোদপুরে ১০ম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল ও ইছালে সওয়াব অনুষ্ঠিত মাগুরায় হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ ও এসআই ইসমাইল কারাগারে খাদ্যের উন্নত মান ও স্বাদে আস্থার নাম ‘সাদিয়া’স কিচেন’ প্রদৃপ্ত প্রকল্পের, ৯০ জেলের মাঝে সুরক্ষা উপকরণ বিতরণ নাঙ্গলকোটের মক্রবপুরে বিএনপি’র দুই পক্ষের বিরোধ প্রকাশ্যে; যুবদলের মিছিলে হামলা,আহত-৯ এনসিপির শিল্প, বাণিজ্য, অর্থ ও পরিকল্পনা উপ-কমিটির সদস্য মনোনীত হলেন চৌদ্দগ্রামের কাজী ফখরুল ইসলাম আহ্ছানিয়া মিশনের উদ্যোগে রংধনু ইউসিএলসিতে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ–২০২৬ উদযাপন মাগুরার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

লাকসাম আউশপাড়া ফাজিল ডিগ্রী মাদ্রাসায় বার্ষিক পুরস্কার বিতরণ

এম.এ মান্নান:
  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ জুন, ২০২২
  • ২৯২ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

লাকসাম আউশপাড়া ফাজিল ডিগ্রী মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও শিক্ষকদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরের উপজেলার মুদাফরগঞ্জ উত্তর ইউনিয়ন আউশপাড়া গ্রামের প্রতিষ্ঠানের মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে শুদ্ধ ভাষায় কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় প্রায় শতাধিক শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা ভাইস চেয়ারম্যান মহব্বত আলী।
বক্তব্যে মহব্বত আলী বলেন, আউশপাড়া ফাজিল ডিগ্রী মাদ্রাসায় দীর্ঘদিন পর সুন্দর একটি শিক্ষামূলক অনুষ্ঠান হওয়া আমি আনন্দিত। আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি,এ শিক্ষা প্রতিষ্ঠানে ভালো ছাত্র- ছাত্রী লেখাপড়া করেছে। এ প্রতিষ্ঠানে দ্রুত নতুন ভবন নির্মাণের জন্য তা বাস্তবায়নের দাবি করবো। নিয়ম মেনেই সবাইকে মাদ্রাসায় আসতে হবে। আমাদের বড় মানুষ হওয়ার জন্য এখন থেকেই প্র্যাক্টিস করতে হবে।

এছাড়াও তরুণ প্রজন্ম খেলাধুলা মনোনিবেশ করলে মাদক সেবন ও সামাজিক অপরাধ কমে আসবে।’ তোমরা যাঁরা শিক্ষার্থী রয়েছ কেউ মোবাইল ফোন ব্যবহার করবেনা। তোমাদের আলোতে উজ্জ্বল হবে সমাজ আলোকিত হবে তোমাদের অভিভাবক। মেধাবী তরুণ প্রজন্মের হাত ধরে ২০৪১ সালে আধুনিক রাষ্ট্রের স্বপ্ন বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ।

আউশপাড়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি এ,কে,এম ওবায়দুর রহমান মজুমদারের সভাপতিত্বে ও সহ-সভাপতি মোশাররফ হোসেন কাঞ্চনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কান্দিরপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওমর ফারুক, মুদাফরগঞ্জ উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদুল ইসলাম শাহিন, প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মাওলানা আবু তাহের, সাবেক পোস্ট মাস্টার হাশেম উদ্দিন, মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আমিনুল ইসলাম, আরবি প্রভাষক মুফতি মোঃ এহসানুল হক জেহাদি মুজাদ্দিদ,আওয়ামী লীগের নেতা রুহুল আমিন, দুদু মিয়া,সাবেক ব্যাংক কর্মকর্তা অহিদুর রহমান,মেম্বার আবু সায়েদ,দুদু মিয়া,পল্লী চিকিৎসক মোজ্জাকের হোসেন, সমাজ সেবক
জুনায়েদ হোসেন, আওয়ামী লীগের নেতা এমরান হোসেন, এহসান প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত এলাকাবাসীসহ সবার মাঝে বিশেষ খাবার বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি