1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটের পাটগ্রামের বাউরা ইউপি নির্বাচন শান্তি পূর্ণ পরিবেশে অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ফেনীতে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩ ইরান যুদ্ধ দীর্ঘায়িত করছেন ট্রাম্প, চলছে ২০২৭ সালের প্রস্তুতি বাড়বে বাংলাদেশ-মালয়েশিয়া ফ্লাইট, সহজ হবে ভিসা মাগুরায় ১৮ জেলার ৭২ খেলোয়াড় নিয়ে টেনিস লাভার্স অ্যাসোসিয়েশনের টুর্নামেন্ট শুরু  কর্ণফুলীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, মোবাইল কোর্টে বেকারি সিলগালা অস্ট্রেলিয়ার মাটিতে জয় বাংলাদেশের ক্রিকেটের জন্য ‘হিউজ অ্যাচিভমেন্ট’: আশরাফুল নোয়াখালীতে তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে বিশেষ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান রাষ্ট্রপতির আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে, অপরাধও কমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

লালমনিরহাটের পাটগ্রামের বাউরা ইউপি নির্বাচন শান্তি পূর্ণ পরিবেশে অনুষ্ঠিত

লাভলু শেখ স্টাফ রিপোর্টার লালমনিরহাট থেকে।।
  • আপডেট টাইম : বুধবার, ১৫ জুন, ২০২২
  • ৩৮৬ বার

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়ন পরিষদের ভোট শান্তি পূর্ন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে ৭ জন চেয়ারম্যান ১৪ জন সংরক্ষিত আসনের সদস্য ও ৩৭ জন সাধারণ সদস্য প্রার্থী হয়ে এ ভোটে লড়ছেন।
১৫ জুন বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত এ ভোটগ্রহণ ইভিএম পদ্ধতিতে অনুষ্ঠিত হয়।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, বাউরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে যে ৭জন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন, তারা হলোঃ বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নৌকা প্রতীক নিয়ে রাবিউল হক মিলন, বাউরা ইউনিয়ন বিএনপি’র সভাপতি সামসুল আলম চশমা প্রতীক, স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদ বসুনিয়া আনারস প্রতিক, স্বতন্ত্র প্রার্থী আবুল হোসেন টেলিফোন প্রতিক, স্বতন্ত্র প্রার্থী আলিম আল জাকির বসুনিয়া টেবিল ফ্যান প্রতিক, জাতীয় পার্টি মনোনিত প্রার্থী মোটরসাইকেল প্রতীক নিয়ে ও স্বতন্ত্র প্রার্থী রোমান উল্লাহ ঘোড়া প্রতিক নিয়ে এ ভোটে প্রতিদ্বন্দ্বীতা করেন।
এছাড়াও ১৪ জন সংরক্ষিত মহিলা সদস্য এবং ৯ টি সাধারণ ওয়ার্ডে ৩৭ জন সদস্য প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

অপরদিকে বাউরা ইউনিয়ন পরিষদ নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠু করতে, বিপুল সংখ্যক আইন-শৃঙ্খলা রক্ষাকারি বাহিনী মোতায়েন করা হয়েছে। সকাল ৮টায় আরম্ভ হওয়া এ ভোট গ্রহন বিকেল ৪টা পর্যন্ত নিরবিচ্ছিন্ন ভাবে অনুষ্ঠিত হয়েছে। লালমনিরহাট জেলা নিবার্চন অফিসার মোঃ মনজুরুল হাসান জানান, বাউরা ইউনিয়ন পরিষদে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। কোথাও কোন প্রকার অপ্রতিকর ঘটনা যাতে না ঘটে সে জন্য আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্হানে ছিল। এ সংবাদ লেখা পর্যন্ত কোথাও কোন অপ্রতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ৯টি ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসাররা জানান, শত করা ৮৫% ভোট কাষ্ঠ হয়েছে। এ ইউনিয়নে মোট মহিলা ও পুরুষ ভোটার সংখ্যা ২১ হাজার ৯শত ৯৯ জন। তবে ভোট কেন্দ্র গুলোতে মহিলা ভোটারের উপস্থিতি ছিল পুরুষ ভোটারের চেয়ে তুলনা মূলক বেশি। এখন ভোট গনণা শুরু হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net