1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটে তিস্তার পানি বিপদসীমার ৭সেঃমিঃ উপরে ও ধরলার পানি বিপদসীমার ২৮সেঃমিঃ উপরে - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কর্ণফুলীতে এমপির সড়ক প্রকল্প ঘিরে উত্তেজনা: কৃষক দল নেতাকে হেনস্তা ও প্রাণনাশের হুমকির অভিযোগ কর্ণফুলী প্রেস ক্লাবের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের, ছেলের ঘরে হলো না ঠাঁই হেফাজতে নির্যাতন বন্ধে কার্যকর উদ্যোগের দাবি, গণতান্ত্রিক রাষ্ট্রে দমন-পীড়নের স্থান নেই ১৮৮০ সাল থেকে আয়ুর্বেদিক ওষুধে চলছে কার্যক্রম চন্দনাইশে প্রতিকূলতা ঠেলে এগিয়ে চলেছে জোয়ারা পাগলা গারদ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত চাচা কর্তৃক জীবনশঙ্কায় ভাতিজা : হাটহাজারীতে সাংবাদিক সম্মেলন চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ চন্দনাইশে ২ শ্রমিক পাহাড়ি সন্ত্রাসীদের মুক্তিপণ দিয়ে ছাড়া পেল চন্দনাইশ সাতবাড়িয়া-বরকল-বৈলতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন

লালমনিরহাটে তিস্তার পানি বিপদসীমার ৭সেঃমিঃ উপরে ও ধরলার পানি বিপদসীমার ২৮সেঃমিঃ উপরে

লাভলু শেখ লালমনিরহাট থেকে।।
  • আপডেট টাইম : বুধবার, ২৯ জুন, ২০২২
  • ২৭৪ বার

লালমনিরহাটে তিস্তা নদীর পানি বিপদসীমার ৭সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বর্তমানে লালমনিরহাট জেলার তিস্তা নদীর তীরবর্তী এলাকার লোকজন আবারোও বন্যার আশঙ্কা করছেন।
বুধবার ২৯ জুন বিকাল ৩টা থেকে দেশের বৃহত্তম সেচ প্রকল্প লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার তিস্তা ব্যারাজ ডালিয়া পয়েন্টে পানির প্রবাহ রেকর্ড করা হয় ৫২দশমিক ৬৭মিটার। যা (বিপদসীমা ৫২দশমিক ৬০সেন্টিমিটার) যা বিপদসীমার ৭সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

বুধবার ২৯ জুন দুপুর থেকে পানি বেড়ে বিপদসীমার উপরে থাকলেও বিকাল ৩টার পর থেকেই বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে তিস্তা নদীর তীরবর্তী এলাকার মানুষ এবারও বন্যার আশঙ্কা করছেন।

পানির প্রবাহ বেড়ে যাওয়ায় তিস্তা নদীর তীরবর্তী লালমনিরহাট সদর, আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলার পরিবারগুলো পানিবন্দি হওয়ার আশঙ্কা করছেন। ইতিপূর্বে লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার দহগ্রাম, হাতীবান্ধা উপজেলার সানিয়াজান, গড্ডিমারী, সিন্দুর্না, পাটিকাপাড়া, সিংগিমারী, ডাউয়াবাড়ী, কালীগঞ্জ উপজেলার ভোটমারী, কাকিনা, আদিতমারী উপজেলার মহিষখোচা, পলাশী, লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ, রাজপুর, গোকুন্ডা ইউপির কয়েক হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়ে ছিলো। যা বর্তমানেও আশঙ্কা করছেন।
বন্যা সতর্কীকরণ কেন্দ্রের দাবি, তিস্তায় আরও বড় ধরনের বন্যার আশঙ্কা করছেন। বৃষ্টির কারণে উজানের ঢেউয়ের ফলে পানির প্রবাহ বেড়েছিল। ডালিয়া পয়েন্টে তিস্তার পানির প্রবাহ বেড়েছে বলে দাবি করেছে পানি উন্নয়ন বোর্ড ডালিয়া শাখা।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান জানান,তিস্তার পানির প্রবাহ বেড়েছে। বর্তমানে তিস্তা ব্যারাজের সবগুলো জলকপাট খোলা রয়েছে। তবে ভারতে পানির প্রবাহ কমে গেলে তিস্তার পানি আবারও কমবে।
এদিকে ধরলা নদীর শিমুলবাড়ি পয়েন্টে পানি সমতল ৩১.৩৭মিটার (বিপদসীমা ৩১.০৯মিটার) যা বিপদসীমার ২৮সেন্টিমিটার উপরে।

লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট, কুলাঘাট, বড়বাড়ী ইউনিয়ন ধরলা নদীর বন্যার পানিতে তলিয়ে গিয়ে রাস্তাঘাট, হুমকির মুখে পড়েছিল বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। ইতিপূর্বে ভেঙ্গে গেছে বাড়ী-ঘর।
অপরদিকে রত্নাই, স্বর্ণামতি, সানিয়াজান, সাকোয়া, চাতলা, মালদহ, ত্রিমোহীনি, মরাসতি, গিরিধারী, গিদারী, ধোলাই, শিংগীমারী, ছিনাকাটা, ধলাই ও ভেটেশ্বর নদীতে বন্যার পানিও বাড়তে শুরু করেছে।
উল্লেখ্য যে, সকাল ৮টা পর্যন্ত লালমনিরহাটে বৃষ্টিপাত ৫২.০০মিলিমিটার ছিল।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net