1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোর মালিকসহ সরকারী কর্মকর্তাদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার দাবি - স্কপের - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২০ জুন ২০২৬, ১০:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর”  নীলাভ্র ফাউন্ডেশনের উদ্যোগে ড. আলী হোসেন চৌধুরী শিক্ষাবৃত্তি প্রদান ভাঙ্গুড়ায় কৃষকের ধান সংগ্রহ শেষ, সরকারি মূল্য পাওয়ায় কৃষকের মুখে হাসি জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী রঙধনু’র কর্মশালা ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ফলাহার মাগুরায় ২৫ হাজার টাকার বিনিময়ে শিশু বিক্রি! পুলিশের হাতে উদ্ধার

সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোর মালিকসহ সরকারী কর্মকর্তাদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার দাবি – স্কপের

চট্টগ্রাম প্রতিনিধি ঃ
  • আপডেট টাইম : সোমবার, ১৩ জুন, ২০২২
  • ২৭০ বার

সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে বিস্ফোরণের জন্য দায়ী মালিকসহ সরকারী দপ্তরের কর্মকর্তাদের চিহ্নিত করে তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে প্রত্যেকের প্রাপ্য শাস্তি নিশ্চিত করার দাবি জানান স্কপ।

সোমবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) চট্টগ্রাম সমন্বয়ক তপন দত্ত এই দাবী করেন ।

লিখিত বক্তব্যে তিনি দাবী করেন, আইএলও কনভেনশন ১২১ অনুসরন করে কন্টেইনার বিস্ফোরণে নিহতদের প্রত্যেকের আজীবন আয়ের সমপরিমান ক্ষতিপূরণ । আহতদের চিকিৎসাকালীন সবেতন ছুটি সহ সুচিকিৎসা নিশ্চিত করা । আহতদের মধ্যে কেউ যদি স্থায়ী পঙ্গু হয়ে যায় তাদের ক্ষেত্রে আজীবন আয় এবং ভোগান্তি হিসাব করে তার সমপরিমান টাকা ক্ষতিপূরণ দেওয়া । কেউ আংশিক পঙ্গু হলে তাদের পুনর্বাসনসহ অঙ্গহানি বিবেচনায় নিয়ে যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার দাবী জানান ।

তিনি বলেন, কন্টেইনার সমূহে হাইড্রোজেন পার অক্সাইড থাকার কারণে বিস্ফোরনের ঘটনা ঘটেছে । বিএম কর্তৃপক্ষের যথাযথ জ্ঞানের অভাব ও কর্তব্যে অবহেলার কারণে বিস্ফোরণ ঘটেছে । এ ভয়াবহ বিস্ফোরণের মাধ্যমে আমাদের দেশের কন্টেইনার ডিপো সমূহের নিরাপত্তা ঘাটতি প্রকটভাবে উম্মোচিত হয়েছে । কন্টেইনার ডিপোগুলোর নিরাপত্তা ঘাটতি নিরূপণের জন্য একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন করে, উক্ত তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে কন্টেইনার ডিপোগুলোর নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে একটি জাতীয় নীতিমালা প্রণয়ন করে সে অনুযায়ী কন্টেইনার ডিপোগুলো পরিচালনার উদ্যোগ নেয়ার লক্ষে দ্রুত উদ্যোগ নেয়াসহ নিরাপত্তার স্বার্থে চট্টগ্রাম মহানগর এবং আবাসিক এলাকা সংলগ্ন সকল কন্টেইনার ডিপো দ্রুত স্থানান্তর করার উদ্যোগ নেয়ার দাবি জানান ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, শ্রমিক নেতা সফর আলী, এ এম নাজিম উদ্দিন, তপন দত্ত, শেখ নুর উল্লাহ বাহারসহ নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net